তুমি উঠে এসেছো অন্ধকূপ থেকে
তোমার মাথায় জ্বলছে চিতার আগুন
তোমার বাহু বেয়ে নেমে যাচ্ছে ঝর্ণা-সরীসৃপ
তোমার শরীরে বলয়িত হচ্ছে ঘূর্ণিঝড়
তোমার পা পিচ্ছিল কর্দমে প্রোথিত
ভয় পেয়ো না, আমি তোমাকে বাঁধবোই
আমার বন্ধনের নাম ভালোবাসা
আমার ভালোবাসার নাম মুক্তি
এই পৃথিবীর দূর এক প্রান্তে
আমি তোমার হাতে, পায়ে, মাথায়, গায়ে
এঁকে দেবো জন্মের স্বার,
তুমি চুষ্মান হও
তোমার শরীর ফুঁড়ে জন্ম নিক
ভুবনবিদারী বর্শা।
Related Articles
আমি ভাবি
যখন তুমি ট্যাক্সিতে উঠে চলে যাও আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে তোমার চলে যাওয়া দেখি দূরত্ব বাড়িয়ে তুমি চলে যাও আমি হাত বাড়িয়ে দূরত্ব কমাতে কমাতে তোমার দিকে যাই তবু দূরত্ব কমে না ভালোবাসা কি দূরত্ব, ভালোবাসা কি চলে যাওয়া আমার চোখে দূরত্ব কমে না কুয়াশায় ভরে যায় চারদিক পৃথিবীর সব কান্না শিশির হয়ে জমতে থাকে […]
যেহেতু তুমি, যেহেতু তোমার
তোমার কপালের ভাঁজগুলোকেও আমি লক্ষ করছি যে আমি ভালবাসি, ভালবাসি কারণ ওগুলো তোমার ভাঁজ, তোমার গালের কাটা দাগটাকেও বাসি, যেহেতু দাগটা তোমার আমার দিকে ছুড়ে দেওয়া তোমার বিরক্ত দৃষ্টিটাকেও ভালবাসছি, যেহেতু দৃষ্টিটা তোমারই। তোমার বিতিকিচ্ছিরি টালমাটাল জীবনকেও পলকহীন দেখি, তোমার বলেই দেখি। তোমাকে দেখলেই আগুনের মতো ছুটে যাই তোমার কাছে, তুমি বলেই, হাত বাড়িয়ে দিই, […]
জীবন মানে
খর স্রোতে খড় ভেসে যায়। সে কি হারায়? হারিয়ে যায়? খরের আগায় একটি পোকা তর পেয়ে যায়, তর পেয়ে যায়। আয়না বড় ব্যপ্ত ওকে আঁজলা ভরে দ্যাখ। তারণ মানে কেমন বাওয়া কোন তরণী কেমন হাওয়া লাগছে পালেঃ কালই জানে। কালই জানে যাপন মানে, জীবন মানে।

