সীমানা আছে,
সীমানা ছিল-
সীমানাগুলো কোথায়?
সীমানাগুলো মাথায়।
সীমানাগুলো থাকবে কতকাল?
সীমানারা সব যাক-না গতকাল!
সীমানা আছে ভূগোলজুড়ে
সীমানা আছে ক্রমতাজুড়ে
সীমানা আছে দৃষ্টিজুড়ে
সীমানা আছে কৃষ্টিজুড়ে
সীমানা দেহ-মনও জুড়ে
সীমানা সন্দেহ জুড়ে-
সীমানাগুলো কোথায়?
আকাশজুড়ে বাতাসজুড়ে
সীমানাগুলো মাথায়!
সীমানাগুলো থাকবে কতকাল?
সীমানাগুলো যাক-না গতকাল!
Related Articles
মালতীবালা বালিকা বিদ্যালয়
বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে, আমার রঙ কালো […]
কেন্দ্র তুমি, বৃত্ত আমার
আকাশকে ভালোবেসে কেটেছে জীবন। আকাশের রঙ নীল তাই তো তোমার নাম রেখেছি নীলা! তোমার আবাস এ বুকে তাই কি আমার নাম দিয়েছ নিলয়? বিশাল আকাশ যেমন অসীম মমতায় ঘিরে থাকে পৃথিবীকে, তেমনি জড়িয়ে রাখতে চেয়েছি তোমাকে গভীর ভালোবাসায়। অগ্নিকুন্ড সূর্যকে ধারন করেছে আকাশ শুধু পৃথিবীকে উষ্ণ রাখতে, তেমনি অক্লেশে সয়েছি যন্ত্রনা যত শুধু তোমাকে ভালোবাসার […]
যা ছিল
শুকনো নদীর জলে পা ডুবিয়ে দুপুরের ক্ষণিক কৌতুকে মন স্বচ্ছ হতে গিয়ে থমকে যায় পাথরের শ্যাওলার ছোপ, ঝিরঝিরে স্রোতের মধ্যে বামের খোসা নদীর ওপার থেকে অনায়াসে নীরা নাম্মী মহিলাটি কুর্চি ফুল নিয়ে আসে গাছের শিকড়ে রাখে সোয়েটা সিগারেট টেনে আমি মন-খারাপ ধোঁয়া ছেড়ে ভেঙে দিই বালির প্রাসাদ! একদিন নদী ছিল চঞ্চলা নতর্কী, তার তীরে রমণীর […]

