তুমি বলেছিলে ক্ষমা নেই, ক্ষমা নেই।
অথচ ক্ষমাই আছে।
প্রসন্ন হাতে কে ঢালে জীবন শীতের শীর্ণ গাছে।
অন্তরে তার কোনো ক্ষোভ জমা নেই।
তুমি বলেছিলে, তমিস্রা জয়ী হবে।
তমিস্রা জয়ী হলো না।
দিনের দেবতা ছিন্ন করেছে অমারাত্রির ছলনা;
ভরেছে হৃদয় শিশিরের সৌরভে।
তুমি বলেছিলে, বিচ্ছেদই শেষ কথা।
শেষ কথা কেউ জানে?
কথা যে ছড়িয়ে আছে হৃদয়ের সব গানে, সবখানে;
তারও পরে আছে বাঙময় নীরবতা।
এবং তুষার মৌলি পাহাড়ে কুয়াশা গিয়েছে টুটে,
এবং নীলাভ রৌদ্রকিরণে ঝরে প্রশান্ত ক্ষমা,
এবং পৃথিবী রৌদ্রকে ধরে প্রসন্ন করপুটে।
দ্যাখো, কোনোখানে কোনো বিচ্ছেদ নেই।
আছে অনন্ত মিলনে অমেয় আনন্দ, প্রিয়তমা।
Related Articles
বিদেশ
ঠোঁট দেখলেই বুঝতে পারি, তুমি এদেশে বেড়াতে এসেছো ঐ গ্রীবা, ঐ ভুরুর শোভা এদেশী নয়- কপালে ঐ চূর্ণ অলক, নিমেষ-হারা দৃষ্টি পলক ঐ মুখ ঐ বুকের রেখা এদেশী নয়! বৃষ্টি থামা বিকেলবেলায় পথ ভরেছে শুকনো কাদায় আমরা সবাই কাতর, বুকে পাথর তোমার পা মাটি ছু’লো না তোমার হাসি পাখি-তুলনা তুমি বললে, আমার বৃষ্টি নামুক! আমরা […]
একটি বেকার প্রেমিক
চোরাবাজারে দিনের পর দিন ঘুরি | সকালে কলতলায় ক্লান্ত গণিকারা কোলাহল করে, খিদিরপুর ডকে রাত্রে জাহাজের শব্দ শুনি ; মাঝে মাঝে ক্লান্ত ভাবে কী যেন ভাবি— হে প্রেমের দেবতা, ঘুম যে আসে না, সিগারেট টানি ; আর শহরের রাস্তায় কখনো প্রাণপণে দেখি ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরম বুক | আর মদির মধ্য রাত্রে মাঝে মাঝে বলি […]
মানে আছে
আচমকা স্রোতের পাশে হেলে পড়া কম বৃক্ষটি এরও কোনো মানে আছে। নির্জন মাঠের পোড়োবাড়ি- হা হা করে ভাঙা পাল্লা এরও কোনো মানে আছে? ঠিক স্বপ্ন নয়- মাঝে মাঝে চৈতন্যের প্রদোষে সন্ধ্যায় শিরশিরে অনুভূতি কি যেন ছিল বা আছে অথবা যা দেখা যায় না দুরস্ত পশুর মতো ছুটে আসে বিমূঢ়তা জানলার পর্দাটা দোলে, থেমে যায়, দুলে […]

