অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
অথবা
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।
Related Articles
তোমার দিকে আসছি
অজস্র জন্ম ধরে আমি তোমার দিকে আসছি কিন্তু পৌঁছুতে পারছি না। তোমার দিকে আসতে আসতে আমার এক একটা দীর্ঘ জীবন ক্ষয় হয়ে যায় পাঁচ পঁয়সার মোম বাতির মত। আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিলো শুধু তোমার স্বপ্ন দেখে দেখে, এক জন্ম আমি শুধু তোমার স্বপ্ন দেখেছি। আমার দুঃখ, তোমার স্বপ্ন দেখার জন্যে আমি মাত্র একটি জন্ম […]
অপরিচিতি
যেখানেই যাই আমি সেখানেই রাত! স্টেডিয়ামে খোলা আকাশের নিচে রেস্তোরাঁয় অসীমা যেখানে তার অত নীল চোখের ভিতর ধরেছে নিটোল দিন নিটোল দুপুর সেখানে গেলেও তবু আমার কেবলই রাত আমার কেবলই শুধু রাত হয়ে যায়!
শরীর দিয়েছ শুধু, বর্মখানি ভুলে গেছ দিতে
‘ও যখন প্রতিরাত্রে মুখে নিয়ে এক লক্ষ ক্ষত আমার ঘরের দরজা খোলা পেয়ে ফিরে আসে ঘরে দাঁড়ায় দুয়ারপ্রান্তে সমস্ত বিশ্বের স্তব্ধতায় শরীর বাঁকিয়ে ধরে দিগন্তের থেকে শীর্ষাকাশ আর মুখে জ্বলে থাকে লক্ষ লক্ষ তারার দাহন অবলম্বহীন ঐ গরিমার থেকে ঝুঁকে পড়ে মনে হয় এই বুঝি ধর্মাধর্মজ্ঞানহেন দেহ মুহূর্তে মূর্ছিত হল আমার পায়ের তীর্থতলে- শূন্য থেকে […]

