এই সামার তোমাদের বসন্ত কাল , তোমরা খুব ব্যস্ত
এ অঞ্চল থেকে সে অঞ্চল উড়ে বেড়াও তোমরা,
কখনো পাহাড়ে কখনো সমুদ্রে পাখির মতো এই ওড়াউড়ি
সামারে তোমার এই চঞ্চলতা, আমারও খুব পছন্দ;
এবার সামারে এতো বৃষ্টি, বর্ষার এতো জলরঙ
গ্রীষ্মের দেশে দুপুরে লোকে ঘুমায়
তোমরা সামার কাটাও লেকে বা সি-বিচে৷
সামার যেন এখানে ভালোবাসার বর্ষা ঋতু
তুমি সারাদিন সান-বাথ নাও
আমি ঘুমাতে যাওয়ার আগে তোমার নগ্ন ছবিটার
দিকে একবার তাকাই
সামারে তুমি এতো বেশি নগ্ন হতে পারো!
Related Articles
ফেরীঅলা
৩৯. ফেরীঅলা কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব […]
নিরালা
বর্তমানে মুক্তকচ্ছ, ভবিষ্যৎ হোঁচটে ভরা, মাঝে মাঝে মনে হয়, দুর্মুখ পৃথিবীকে পিছনে রেখে তোমাকে নিয়ে কোথাও স’রে পড়ি | নদীর উপরে যেখানে নীল আকাশ নামে গভীর স্নেহে, শেয়াল-সংকুল কোনো নির্জন গ্রামে কুঁড়েঘর বাঁধি ; গোরুর দুধ, পোষা মুরগির ডিম, খেতের ধান ; রাত্রে কান পেতে শোনা বাঁশবনে মশার গান ; সেখানে দুপুরে শ্যাওলায় সবুজ পুকুরে […]
এঞ্জেলা
অনুবাদ:চয়ন খায়রুল হাবিব আজকে শুয়েছিলাম এক খাটি তরুনির পাশে সাদা সাগরের তিরে জ্বলন্ত তারাদের ঠিক মাঝখানে সব ঘটছিল খুব আস্তে আস্তে টানা সবুজ চাহনিতে ঝলসানো আলোতে শুকনো পানির দাগ টলটলে গভির গোল্লাছুটের তিব্র আর তাজা আবেগ বুকের বোটায় দুটি দুমুখি মশাল জ্বলছে খাড়া দুই দুটি অঞ্চলেঃ জ্বলতে জ্বলতে গলেছিল নদিপথে পরিস্কার পায়ের পাতায় মৌসুমি বাতাসে […]

