“ক্ষুধার্ত চাষীর ঘরে জন্ম নিলো আজ এক কবি”
-মোরগের উচ্চারণে ভোরের আজান;
“কে সে শিশু?”-“জানো না সে কেমন মানুষ?
কবি সে- তোমার কথা সর্বদাই বলবে জনে-জনে”
-ব’লে আড়মোড়া ভাঙে এক সুবেহ্ সাদেকের পাখি;
“তোমাদের কথা, ৰুধা ও ব্যাধির কথা রাষ্ট্র ক’রে
দেবে দেশে ও বিদেশে” -ব’লে হালের বলদ দু’টি
নিশ্চিনত্মে জাবর কাটে বিষণড়ব গোয়ালে৷
“স্বাগতম” -ব’লে ভোর সকালের কাক
ডালিমের ডালে এসে বসে৷ “তোমাদের অন্ধকার
দূর হবে, মহাজন-জোতদার গুনবে প্রমাদ
অচিরেই” -ব’লে এসে শালিক-চড়াই!
“মারী ও মড়কে দুঃখময় এই দেশগাঁয়ে জ’ন্মে
কবি তার পিতৃঋণ শোধ ক’রে দেবে,
অবশেষে জন্ম নিয়ে এসেছে সে তোমাদেরই ঘরে,
নাম রাখো এই নবজাতকের -‘জীবন’, ‘জীবন’৷
কেননা, সে একদিন তোমাদের হ’য়ে
গেয়ে যাবে জীবনেরই গান” -এই ব’লে
ছাতিম গাছের নিচে এসে বসে ভোরের দোয়েল ।।
Related Articles
আবার শুরুর দিকে
উড়ে যাক উড়ে যাক পাখিদের ঝাঁক যেখানেই যাক তারা উড়ে চলে যাক শুধু রেখে যাক আকাশটা শুধু রেখে যাক এই মাঠ মাঠের আকাশে যেন সন্ধ্যা নেমে এলে অন্ধকার ঘন হয়ে এলে তারা-পাখি হয়ে তারা আসে পাখিদের ফিরে আসা মানুষও তো আসে ফিরে আসে ইতিহাস ঘন অন্ধকারে তারার ঝাঁকের মতো পাখির ঝাঁকের মতো মাঠে ঘাস ঘাসের […]
মহামান্য প্রেমিকা'র আদালতে
মহামান্য প্রেমিকা, হৃদয়ে অনুপ্রবেশের অভিযোগে আমায় গ্রেপ্তার করা হয়েছে । হাতকড়া পড়িয়ে বলা হয়েছে, “You have the right to remain silent. Anything you say can and will be used against you in a court of law. ” অথচ আমি তো চুপই ছিলাম ! তোমার দিকে তাকিয়ে নির্বাক ছিল দৃষ্টি ! আমার পক্ষে লর্ড ডেনিং থাকলে […]
আমি এক সৌন্দর্য রাক্ষস
প্রজাপতির চিত্রল ডানা দেখে বিরহ থেকে বিবাহের দিকে চলে যায় মানবসম্প্রদায় — আমি এক সৌন্দর্য রাক্ষস ভেঙে দিয়েছি প্রজাপতির গন্ধসন্ধানী শুঁড় আমার নিজের কোনো বিশ্বাস নেই কাউর ওপর অলস বদ্মাস আমি মাঝে মাঝে বেশ্যার নাঙ হয়ে জীবন যাপনের কথা ভাবি যখন মদের নেশা কেটে আসে আর বন্ধুদের উল্লাস ইআর্কির ভেতর বসে টের পাই ব্যর্থ প্রেম […]

