তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি,
যদিও অনেক দেরী হলো।
তোমার মাথার সমস্ত চুল এখন সাদা ;
আমিও আর শিশুটি নেই, তোমার পায়ের শুকনো পাতা
চোখের জলে ধুয়ে দেবো!
কী করে যে ক্ষমা চাইবো? তোমার মাথার সমস্ত চুঁল
এখন সাদা ;
এই কী ক্ষমা চাওয়ার সময়! অথচ দুরে ঘন্টা বাজছে
আর দেরী নয়— যেতেই হবে।
আর দরী নয়—অথচ কত বছর তোমার মুখ দেখি নি!
কত বছর চোখের জলে তোমার পায়ের ছায়া পড়ে নি,
কত বছর…
Related Articles
গান
আমার খবর পাবে গানে। আমার খবর সমুদ্র উপুর হয়ে যেখানে মোচড়ায় তার বালিতে ফেনায় পাবে__ আমার খবর পাবে শুকনো পাতা ও ডালপালায় যেখানে বাকলরঙা গিরগিটি লাফ দিয়ে গাছের গুঁড়িতে উঠল, পুরোনো বেড়াল গৃহস্তের বাড়ি ছেড়ে এসে, এক পা এক পা করে যে জায়গাটা বেছে নিল মরবার আগে, সেইখানে__ আমার খবর পাবে__ আমার খবর পাবে লোকালয়হীন […]
অল্পকথা
অশান্ত এ মনে শ্রাবণের ধারার মাঝে অসীম অন্ধকারে কত যে সুর বাজে অল্পকথা অল্পগান রইলো আজ লেখা হৃদয়ে এঁকে যাই আজ হৃদয়েরই রূপরেখা ।। আঁখির আকাশে যখনই হয় কল্পনার প্রবেশ আলোকিত করে তুলে সৃষ্টিরূপের দেশ আঁধার ভেঙে উল্লাসে নাচে কবিতার শব্দরাশি সুরের ঐক্যতানে বেজে উঠে মনে প্রেমের বাঁশি ।। প্রজাপতির ডানায় আলতো ছুঁয়ে যায় আমায় […]
সুন্দর তুমি এসেছিলে
সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায়নপানে চেয়েছিলে তব করুণ নয়নপাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন্ গন্ধে ঘরের আঁধার কেঁপেছিল কী আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বীণা বেজে উঠেছিল অনাহত কী আঘাতে। কতবার […]

