এই সামার তোমাদের বসন্ত কাল , তোমরা খুব ব্যস্ত
এ অঞ্চল থেকে সে অঞ্চল উড়ে বেড়াও তোমরা,
কখনো পাহাড়ে কখনো সমুদ্রে পাখির মতো এই ওড়াউড়ি
সামারে তোমার এই চঞ্চলতা, আমারও খুব পছন্দ;
এবার সামারে এতো বৃষ্টি, বর্ষার এতো জলরঙ
গ্রীষ্মের দেশে দুপুরে লোকে ঘুমায়
তোমরা সামার কাটাও লেকে বা সি-বিচে৷
সামার যেন এখানে ভালোবাসার বর্ষা ঋতু
তুমি সারাদিন সান-বাথ নাও
আমি ঘুমাতে যাওয়ার আগে তোমার নগ্ন ছবিটার
দিকে একবার তাকাই
সামারে তুমি এতো বেশি নগ্ন হতে পারো!
Related Articles
ফেরীওয়ালা
কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট […]
বাংলার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে
১ বাংলার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত গড়িয়ে পড়ছে… কেউ ছুটে গেল খালের ওদিকে বুক ফাটা গলায় কার মা ডাকল : “রবি রে…” উত্তরের পরিবর্তে, অনেকের স্বর মিলে একটি প্রকাণ্ড হাহাকার ঘুরে উঠল… কে রবি? কে পুষ্পেন্দু? ভরত? কাকে খুঁজে পাওয়া গেছে? কাকে আর পাওয়া যায় নি? কাকে শেশ দেখা গেছে ঠেলাঠেলি জনতাগভীরে? রবি […]
আমি কেবলি স্বপন করেছি বপন
আমি কেবলি স্বপন করেছি বপন বাতাসে— তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে। কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা- বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে। আমি […]

