দুদিনেই সাঙ্গ হয়ে গেল সহস্র বছর, এতো স্বাদ এতো কথা
কাঁদছে মুহূর্তগুলি কাকে বলি একটু দাঁড়াও;
বৃথা এ প্রার্থনা, জীবন নিষ্ঠুর বড়ো অপেক্ষা জানে না
তবু তারই কাছে হাত পেতে আছি, তারই কাছে নত।
সব মোম ক্ষীণ হয়ে যেতে যেতে কাঁপে
শুধু শিখা
গুনে গুনে দেখি এই পুরনো পালক ঝরাপাতা
সমস্ত কথার ভার তুলে নিচ্ছি, আর দুঃখ নয়
পাথরের দীর্ঘ শ্বাসে ভারী হয়ে ছিলো, সারা বন
এবার তা হলে হোক ঝুম বর্ষা, চৈত্রে শ্রাবণ।
Related Articles
সুন্দরের গান
হলো না, হলো না। শৈশব হলো না, কৈশোর হলো না না দিয়ে যৌবন শুরু, কার যেন বিনা দোষে শুরুটা হলো না। হলো না, হলো না। দিবস হলো না, রজনীও না সংসার হলো না, সন্ন্যাস হলো না, কার যেন এসব হলো না, ওসব আরও না। হলো না, হলো না। সন্দুর হলো না, অসুন্দরও না জীবন হলো […]
মরচে পরে না
স্নায়ুতন্ত্রে ইদানিং পুরাতনীর সুর বাজে মনের চাতালে বালি কিচকিচ জং খাওয়া কলমের নীপ বমি করে দুর্গন্ধযুক্ত বস্তাপচা ময়লা চশমার কাঁচ ঘসে ঘসে, ঘসে ঘসে পৃথিবী জুড়ে ব্লার এফেক্ট। কাঞ্চা গুলি গলার নলি চেপে বসে থাকে। শ্বেতপরি ঢেউ এর উদ্দাম ঝাপটা পাগল বাতাসের ফার্নেস হল্কা কোনো কিছুতেই হেলদোল নেই তার। কালশিটে পরা সুখের অ্যালবাম মগজের দেরাজে […]
ফটিক টিং
দেখতে মানুষ চামড়াধারী নাকের ফুটো, দাঁতের মাড়ি, কিন্তু বাপু হঠাত্ কেন মাথায় দুটো লম্বা শিং ? — আজ্ঞে আমি ফটিক টিং | শিং দিয়ে কি গুঁতোও নাকি ? মেজাজ বুঝি আগুন খাকি ? কিন্তু বাপু পানে সঙ্গে গিলছ কেন খাবলা হিং ? — আজ্ঞে আমি ফটিক টিং | বেশ তো দেখি হাসতে পারো যক্ষা কাশি […]

