জন্মেরও আগে আমি এইখানে
জন্মেছিলাম, এই বাংলায়;
এই ঘাসের ঘুঙুর ‘পরে কত যে নেচেছি,
পালকে পল্লবে হয়েছি মাতাল;
এখানে হেঁটেছি হাঁটা শিখবারও আগে
বাংলার ধুলো মাটি শরীরে মেখেছি,
নিয়েছি জলের ঘ্রাণ, পাতার সৌরভ
এইখানে এই দেশে এক কোটি বছর আগে
হয়তো জন্মেছি।
Related Articles
জন্মকথা
আমার জন্ম খুব প্রবাদপ্রাচীন, খুব রহস্যবিধুর এখনো মাতৃগর্ভে, জন্মেও জন্মিনি ক্লান্ত কিশোর, ভূমিষ্ট হয়েও আমি জন্মহীন ভূমার সন্তান; আমি জন্মই উড়ন্ত পাখা, অবুঝ আঁধার বাড়ি অদ্ভুত শুচিতাগ্রস্থ, অদ্ভুত পাপের বই জন্মেই জীর্ণজরা, কালো ঘূর্ণি জল আমি জেগেও নিদ্রাগ্রন্থ ঘুমের ঘুঙুর, অন্ধকার আলোঘর নিভে-যাওয়া প্রজ্জ্বলিত মোম, কেটেছেঁটে নিজেকে নিজেই আমি রচনা করেছি। আমি সেই পাতাল সুরঙ্গ, […]
ধান
হলুদ শাড়ি আর পরো না, এবার মাঠে হলুদ ধান ফলেনি ঘরে তোমার হল্দে পর্দা! মিনতি করি খুলে রাখো এবার মাঠে হলুদ ধান ফলেনি। এপাড়া জুড়ে সানাই বাজে, ওপাড়া জুড়ে শামিয়ানা ব্যস্ত মানুষ, সুখী মানুষ, শঙ্খ আর উদ্ধ্বনি লাল চেলি সবই থাকুক, বন্ধ রাখো গায়ে-হলুদ এবার মাঠে হলুদ ধান ফলেনি আয় কাক আয় কাকের পাল আয়রে […]
একলা বাতাস
নোখের ভিতর নষ্ট ময়লা, চোখের ভিতর প্রেম, চুলের কাছে ফেরার বাতাস দেখেই শুধালেম, এখন তুমি কোথায় যাবে? কোন আঘাটার জল ঘোলাবে? কোন আগুনের স্পর্শ নেবে রক্তে কি প্রব্লেম? হঠাৎ তাহার ছায়ায় আমি যেদিকে তাকালেম তাহার শরীর মাড়িয়ে দিয়ে দিগন্তে দুইচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আমি আমাকে শুধালেম এখন তুমি কোথায় যাবে? কোন আঘাটার জল ঘোলাবে? […]

