আমার জন্ম খুব প্রবাদপ্রাচীন, খুব রহস্যবিধুর
এখনো মাতৃগর্ভে, জন্মেও জন্মিনি ক্লান্ত কিশোর,
ভূমিষ্ট হয়েও আমি জন্মহীন ভূমার সন্তান;
আমি জন্মই উড়ন্ত পাখা, অবুঝ আঁধার বাড়ি
অদ্ভুত শুচিতাগ্রস্থ, অদ্ভুত পাপের বই
জন্মেই জীর্ণজরা, কালো ঘূর্ণি জল
আমি জেগেও নিদ্রাগ্রন্থ ঘুমের ঘুঙুর, অন্ধকার
আলোঘর
নিভে-যাওয়া প্রজ্জ্বলিত মোম,
কেটেছেঁটে নিজেকে নিজেই আমি রচনা করেছি।
আমি সেই পাতাল সুরঙ্গ, গোপন গহ্বর
জন্মিনাই, তবু জড়িয়েছি আদি অন্ধ পাপে, তমসায়
তমসায়
Related Articles
ভালোবেসে
এই আমি এক্ষুণি এলাম আর এক্ষুণি সময় হলো তোমার যাবার? কিছুটা না হয় দেরী করে যেতে অপেক্ষাটি ছুঁতে- কিছুটা না হয় সেচ করে যেতে বীজটিকে পুঁতে! তা নয়! উঠেই গেলে সম্পন্ন সমুদ্র বুকে বিকেলটি ঠেলে প্রান্তরে পা ফেলে। তারপর এলো সন্ধ্যা,নক্ষত্র তখন তার আগুনের অক্ষরে অক্ষরে সারারাত ধরে লিখে গেলো কার নাম আকাশের পটে? সে […]
আসমানী প্রেম
নেই তবু যা আছের মতো দেখায় আমরা তাকে আকাশ বলে ডাকি, সেই আকাশে যাহারা নাম লেখায় তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি ! জেনেও ভালোবেসেছিলাম তারে , ধৈর্য ধরে বিরহ ভার স’বো ; দিনের আলোয় দেখাবো নিষ্প্রভ জ্বলবো বলে রাতের অন্ধকারে । আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে ? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে […]
রাজা আসে যায়
১ রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায়…. . দিন বদলায় না! গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সে-ই যে ন্যাংটো ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে | পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে! ২ রাজা আসে […]

