আর কোন মন্ত্র জানি না, জন্মেই দু’চোখ মেলে
তোমাকে দেখেছি
হয়তো জন্মেরও আগে তোমাকে দেখেছি আমি
বাংলাদেশ;
এই হাজা মজা ডোবা ও পুকুর
এই সারি সারি গাছের দেয়াল,
এই নদীর উত্তাল নৃত্য
তোমাকে দেখেছি আমি বাংলাদেশ এক জন্মেরও
বহু জন্ম আগে,
চোখ মেলে তোমাকে দেখেছি দেশ, চক্ষু বুজেও
তোমাকে দেখেছি
তোমার মানচিত্র আমি ভূগোলের বইয়ে নয়
অন্তরে দেখেছি।
শৈশবেই তোমাকে এঁকেছি এই মাটির উঠোনে
এই অঙ্কন শিল্প আমি শিখেই জন্মেছি,
তোমাকে দেখতে দেখতে দেখেছি ঈশ্বর
দেখতে দেখতে দেখেছি বিশ্ব সংসার
প্রিয় জন্মভূমি, বাংলাদেশ,
তোমাকে দেখতে দেখতে চলে যেতে চাই।
Related Articles
তোমার দুইটি হাতে পৃথিবীর মৌলিক কবিতা
তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে ফুটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গোলাপ, তোমার দুহাত মেলে দেখিনি কখনো এখানে যে লেখা আছে হৃদয়ের গঢ় পঙক্তিগুলি। ফুল ভালোবাসি বলে অহঙ্কাল করেছি বৃথাই শিল্প ভালোবাসি বলে অনর্থক বড়োই করেছি, মূর্খ আমি বুঝি নাই তোমার দুখানি হাত কতো বেশি মানবিক ফুল- বুঝি নাই কতো বেশি অনুভূতিময় এই দুটি হাতের […]
আমরা এসেছি
কারা যেন আজ দুহাতে খুলেছে, ভেঙেছে খিল, মিছিলে আমারা নিমগ্ন তাই দোলে মিছিল। দুঃখ-যুগের দারায় দারায় যারা আনে প্রাণ, যারা তা হারায় তারাই ভরিয়ে তুলেছে সাড়ায় হৃদয়-বিল। তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল- কে যেন ক্ষুব্ধ ভোমরার চাকে ছুঁড়েছে ঢিল, তাইতো দগ্ধ, ভগ্ন, পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশেহারা, হাতের […]
বলেছিলাম
সমস্ত আবর্ত থেকে ফিরে আসো, বলেছি কি ? সে কথা বলিনি৷ বলেছিলাম, আমাদের কালপর্বে যে-ভাঙন উৎস কোথায় এই চণ্ড-সামাজিকতার ? আজকে যে-স্তরগুলি তৈরি হয়ে আছে আমরাই কি নির্মাণ করিনি ঘূর্ণিপাক ? শববাহকেরা এখন বৃত্তের ভিতরে ঘুরে বেড়াচ্ছে শ্মশানযাত্রীরা নদীর ঠিকানা ভুলে দণ্ডকারণ্যের দিকে ধাবমান আর দেখো, ভূমিকে নির্ভূম করে ভূস্বামীরা আগুন দিচ্ছে চুল্লীতে সব প্রতিরোধ […]

