আমার মাথায় জলভরা একটি আকাশ
তার নাম তুমি,
খর গ্রীষ্মে আমার উঠোনে অঝোর বর্ষণ
তুমি তার নাম;
ভীষণ তৃষ্ণার্ত এই পথিকের ক্লান্ত চোখে সুশীতল মেঘ
একমাত্র তুমি-
দুপুরের খরতাপ শেষে আমার জীবনে এই শান্ত সন্ধ্যা
তুমি, তুমি, তুমি;
মরুময় এই ভূপ্রকৃতি জুড়ে ঘন প্রেইরীর সবুজ উদ্যান
তুমি তার নাম,
আমার ধূসর দুই চোখে চিরসবুজের গাঢ় হাতছানি
তার নাম তুমি;
আমার স্মৃতির অববাহিকায় একটি স্বপ্নের প্রিয় নদী
তুমি নিরবধি।
Related Articles
জীবন একটি নদীর নাম
জীবন একটি নদীর নাম, পিতামাতার ঐ উঁচু থেকে নেমে-আসা এক পাগলা ঝোরা— ক্রমশ নিম্নাভিমুখী; পাথুরে শৈশব ভেঙে কৈশোরের নুড়িগুলি বুকে নিয়ে বয়ে চলা পরিণামহীন এক জলধারা— গাঙ্গেয় ব-দ্বীপে বেলে-এঁটেল-দোআঁশ মাটি ভেঙে-ভেঙে সামনে চলা এক ক্ষুদ্র স্রোতস্বিনী; এই বয়ে চলা পথে বিভিন্ন বৃক্ষের সঙ্গে চলে দ্বিরালাপ; একবার এক বৃদ্ধ অশ্বথের সঙ্গে হয় তার অল্পক্ষণ স্থায়ী আদাব-সালাম […]
শরীর অশরীরী
কেউ শরীরবাদী বলে আমায় ভর্ৎসনা করলে, তখনই ইচ্ছে হয় অভিমানে অশরীরী হয়ে হাওয়ায় মিলিয়ে যাই। আবার কেউ ‘অশরীরী’ শব্দটি উচ্চারন করলে আমি কান্নার মতন ভয় পেয়ে তীব্র কন্ঠে বলি, শরীর, তুমি কোথায়? লুকিও না এসো, তোমাকে একটু ছুঁই! এই রকমই জীবন ও মানুষের হাঁটা চলার ভাষা- সুতরাং ‘ভাষা’ শব্দটি কারুর মুখে শুনলে মনে হয় পৃথিবীর […]
ইসরাফিলের জ্বর হয়েছে
ইসরাফিলের জ্বর হয়েছে, জিবরাইলের কাশি মুনকার আর নাকির গেছে হুরের নিমন্ত্রণে আল্লাহতায়ালা তালি দিচ্ছেন, ফেরেশতারা নেই শিঙায় আবার জং ধরেছে, জং সারাবার মিস্ত্রি এসে নাটবল্টু খুলে উপুড় করে ঢেলে দিচ্ছে সয়াবিনের ড্রাম জাহান্নামের সাপ ওদিকে খিদের চোটে ঘুম। আল্লাহতায়ালা হাঁক দিচ্ছেন ফেরেশতারা নেই ফেরেশতারা যে যার মতো সাত আকাশে ঘোরে ইসরাফিলের জ্বর হয়েছে শিঙা ফুঁকবে […]

