তোমাকে দেখার পর থেকে কীরকম গণ্ডগোল
হয়ে গেলো সমস্ত জীবন,
ওলটপালট হয়ে গেলো সবকিছু-
সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝ খেই, চিন্তাসূত্র হয়ে গেলো
বিশৃঙ্খল, এলোমেলো;
কেবল তোমারই মুখ দেখি বৃক্ষপত্রে, জ্যোতিস্কমণ্ডলে
উচ্ছল ঝর্নার জলে, বুকশেলফে, পড়ার টেবিলে,
টেলিভিশনের উজ্জ্বল পর্দায়-
এমনকি ডিশ অ্যান্টেনাও ঢেকে দিতে পারেনি তোমার মুখ
রেডিও বা ক্যাসেট খুলেই শুনি তোমার নিবিড় কণ্ঠস্বর।
তোমাকে দেখার পর থেকে কীরকম পাল্টে গেলো
আমার আকাশ
সেখানে এখন শুধু চাঁদের বদলে তুমি ওঠো,
আর একটাই ওঠে সন্ধ্যাতারা, সেও তুমি।
বইগুলো খুলে দেখি সব গ্রন’ জুড়ে শুধু
এই একটাই শব্দ তাতে লেখা-
তোমাকে দেখার পর থেকে অসম্ভব বদলে গেছে
আমার ভূবন
বদলে গেছে জলবায়ু, দিনরাত্রি, ঋতু।
Related Articles
যাদুঘর
যাদুঘর ——————————————–♥ বিত্ত নেই চাকচিক্য নেই, নেই তেমন জৌলুস, তবে আছে ঐতিহ্য, ঐতিহ্যের ঐশ্বর্য – সমৃদ্ধ ইতিহাসের স্বাক্ষী হয়ে আপন বৈভবে ভাস্বর । রাজা নেই আছে রাজপ্রাসাদ, সৈন্য নেই সামন্ত নেই হাতি ঘোড়া কিচ্ছু নেই, আছে শুধু ক্ষয়িষ্ণু পাথর ঘর্মাক্ত শ্রমিকের কষ্ট বঞ্চিতের চাপা কান্না বুকে চেপে দাঁড়িয়ে অটল সুবিশাল অট্টালিকা – আজ তার নাম […]
দ্রোহের সৎকার
সংক্রামক সত্ত্বার অতনু গ্রীবায় জলজ্যান্ত ধমনী-সভ্যতার স্তম্ভিত হুংকার ওই যে দ্যাখ, ফসিলের পৃথিবীতে মাতম নেচেছে দ্রোহের সৎকার, চূর্ণ মস্তিষ্কে ধীমান প্রতাপ- ভুত-অভূতের নগ্ন কালিক মুণ্ডু হারায়, কার কালো ছায়া পরে ওখানে ? কে আছে ওই ভীম লালিমায় ? শব মাতাবে মূর্ত দেবী নাটাই ব্যস্ত যত বেশ্যামিতে মাতাল মাতাল সব সমাচার নেশার মাঝে রাত-কারাগার, দুর্ভিক্ষের কান্না […]
রাশিয়ার চিঠি-৯
ব্রেমেন জাহাজ আমাদের দেশে পলিটিক্স্কে যারা নিছক পালোয়ানি বলে জানে সব-রকম ললিতকলাকে তারা পৌরুষের বিরোধী বলে ধরে রেখেছেন। এ সম্বন্ধে আমি আগেই লিখেছি। রাশিয়ার জার ছিল একদিন দশাননের মতো সম্রাট; তার সাম্রাজ্য পৃথিবীর অনেকখানিকেই অজগর সাপের মতো গিলে ফেলেছিল, লেজের পাকে যাকে সে জড়িয়েছে তার হাড়গোড় দিয়েছে পিষে। প্রায় বছর-তেরো হল এরই প্রতাপের সঙ্গে বিপ্লবীদের […]

