তোমার হাতের জল পেলে শুধু এই তৃষ্ণা যাবে
না হলে যাবার নয় এই তৃষ্ণা, এই গ্রীষ্মকাল।
তোমার হাতের জল ছাড়া ভিজবে না পোড়া জমি
এই পোড়ামাটির মানুষ; তোমার হাতের জল
পেলে তাই ফিরে পাবো এ জীবনে ফের সুসময়
সমস্ত অসুখ থেকে আবার উঠবো হয়ে ভলো।
তোমার হতের জল ছাড়া এই চারা কিসে বাঁচে,
কিসে পল্লবিত হয় বলো এই শষ্ক ডালপালা?
তোমার হাতের জল পেলে মেলে অপর্থিব সুখ
মুহূর্তেই হয়ে উঠি পরিপূর্ণ সবুজ, সতেজ।
এমন বর্ষণে তবু ভেজৈ নাই দেখো এই বুক
সমুদ্র সামান্য যেন তোমার হাতের জল ছাড়া;
তোমার হাতের জল একফোঁটা শুধু যদি পাই,
কাঁটার বিরুদ্ধে আমি অনায়াসে বুনে যাবো ফুল।
Related Articles
মাতৃভূমির জন্য
আমার বয়স তখন কতোই বা ! চার কিংবা পাঁচ। অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া- আকাশে মিলিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির শেষপ্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল, আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম, সবাই আতঙ্কে ‘রায়ট লাগছে, রায়ট […]
এক অপ্রেমিকের জন্য
এই শহরেই তুমি বাস করবে, কাজে অকাজে দৌড়োবে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে, মদ খাবে, তুমুল হৈ চৈ করবে, রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমোবে না। ফাঁক পেলে কোনও কোনও সন্ধেয় এ বাড়ি ও বাড়ি খেতে যাবে, খেলতে যাবে, কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারও শাড়ি আমার আঙিনা পেরিয়েই কোনও বাড়িতেই হয়তো। এ পাড়াতেই […]
অপ্সরা
এক নজর দেখতে গেলে অন্ধ হয়ে যায় চোখ, যেন স্বর্গের জানালা খুলে দিয়েছে ঈশ্বর !! অথবা, হতেই পারে – লক্ষ-কোটি অপ্সরা আত্মাহুতি দিয়ে আলো ছড়িয়ে দেয় তোমার হাসিতে! আর কোন এক পাগলাটে কবি জ্ঞান হারায় বারবার। – জিহান আল-হামাদী ১৪ই নভেম্বর’২০১৪

