তোমার দুহাত মেলে দেখিনি কখনো
এখানে যে ফুটে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গোলাপ,
তোমার দুহাত মেলে দেখিনি কখনো
এখানে যে লেখা আছে হৃদয়ের গঢ় পঙক্তিগুলি।
ফুল ভালোবাসি বলে অহঙ্কাল করেছি বৃথাই
শিল্প ভালোবাসি বলে অনর্থক বড়োই করেছি,
মূর্খ আমি বুঝি নাই তোমার দুখানি হাত
কতো বেশি মানবিক ফুল-
বুঝি নাই কতো বেশি অনুভূতিময়
এই দুটি হাতের আঙুল।
তোমার দুখানি হাত খুলে আমি কেন যে দেখিনি,
কেন যে করিনি পাঠ এই শুদ্ধ প্রেমের কবিত।
গোলাপ দেখেছি বলে এতোকাল আমি ভুল করেছি কেবল
তোমার দুইটি হাত মেলে ধরে লজ্জায় এবার ঞাকি মুখ।
তোমার দুইটি হতে
ফুটে আছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গোলাপ,
তোমার দুইটি হতে
পৃথিবীর একমাত্র মৌলিক কবিতা।
Related Articles
পাবলো নেরুদার কবিতা
অনুবাদ: মুহাম্মদ হাবিবুর রহমান আর সেই বয়সে…কবিতা এসেছিল আমার খোঁজে। আমি জানি না, আমি জানি না কোথা থেকে তা এসেছিল, শীত না নদী থেকে। আমি জানি না কেমন করে বা কখন, না, তারা কণ্ঠস্বর নয়, তারা নয় শব্দ বা নৈঃশব্দ্য। কিন্তু আমাকে ডাক দেওয়া হয়েছিল এক রাস্তা থেকে রাত্রির শাখাপ্রশাখা থেকে, আচমকা অন্যদের মাঝখানে থেকে, […]
আমার সন্তান
তাকে কেন দুদিনেই এমন অচেনা মনে হয় ! সন্ধ্যায় পড়ার ঘরে একা বসতে ভয় পেত। নিজেই নিজের ছায়া দেখে কেঁপে উঠত। কনিষ্ঠকে সঙ্গী পেলে তবেই নির্ভয়ে বসত সে পড়ার ঘরে। আমার সন্তান যে আমার হাতের মুঠোয় হাত রেখে তবে নিশ্চিন্তে এ-পাড়া ও-পাড়া ঘুরেছে, গেছে মেলায় এবং নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করেছে আমাকে আজ তাকে কেন দুদিনেই […]
কবিতা
অনুবাদ:চয়ন খায়রুল হাবিব এবং ঐ বয়সটাতে…কবিতা এসেছিল আমার খোজে।আমি জানতাম না, জানতাম না কোথ্যেকে, শিতকাল না কি নদি থেকে, কিভাবে কখন জানতে পারি নি, না, কোনরকম শব্দও শুনিনি, নিশব্দও না, কিন্তু রাস্তা থেকে ও আমাকে ডেকেছিল, পুড়তে পুড়তে, ভয়ঙ্কর আগুনের হলকায় হুটোপুটি করতে করতে, রাতের ডালপালারা ডেকেছিল ইশারায়ঃ ভিড় থেকে দুরে সরে যেতে বলেছিল আমার […]

