তোমার হাতের জল পেলে শুধু এই তৃষ্ণা যাবে
না হলে যাবার নয় এই তৃষ্ণা, এই গ্রীষ্মকাল।
তোমার হাতের জল ছাড়া ভিজবে না পোড়া জমি
এই পোড়ামাটির মানুষ; তোমার হাতের জল
পেলে তাই ফিরে পাবো এ জীবনে ফের সুসময়
সমস্ত অসুখ থেকে আবার উঠবো হয়ে ভলো।
তোমার হতের জল ছাড়া এই চারা কিসে বাঁচে,
কিসে পল্লবিত হয় বলো এই শষ্ক ডালপালা?
তোমার হাতের জল পেলে মেলে অপর্থিব সুখ
মুহূর্তেই হয়ে উঠি পরিপূর্ণ সবুজ, সতেজ।
এমন বর্ষণে তবু ভেজৈ নাই দেখো এই বুক
সমুদ্র সামান্য যেন তোমার হাতের জল ছাড়া;
তোমার হাতের জল একফোঁটা শুধু যদি পাই,
কাঁটার বিরুদ্ধে আমি অনায়াসে বুনে যাবো ফুল।
Related Articles
জড় ও চৈতন্যের দ্বৈরথ
উৎস-মুখের স্বচ্ছ জলের তলে খড়কুটো নয়, পাথর পড়ে থাকে; প্রতিবন্ধক দারুণ প্রবল বলে নদীর উৎসে ক্ষিপ্র খরধারা। জলের মধ্যে ধাউর পাথররাশি জলের বাইরে অর্থহীন জড়; উষ্ণ জলের গতিচঞ্চলতা পাথর দাঁড়ায় রুদ্ধ করে দিতে; কিন্তু খুবই মজার ব্যাপার হলো পাথর শুধুই হচ্ছে পরাজিত। উৎস-মুখের ঠান্ডা পাথররাশি খুব কিছু নয়, ঠান্ডা পাথররাশি!! –
জয়ী নই, পরাজিত নই
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়। শিহরিত নির্জনতার মধ্যে বুক টন্টন করে ওঠে হাল্কা মেঘের উপচ্ছায়ায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে আ-দিগন্ত প্রান্তের ও টুকরো ছড়ানো টিরার উপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘ্রাণ কিছু নিচে ছুটন্ত মহিলার […]
রাশিয়ার চিঠি-১২
ব্রেমেন জাহাজ তুর্কোমেনদের কথা পূর্বেই বলেছি, মরুভূমিবাসী তারা, দশ লক্ষ মানুষ। এই চিঠি তারই পরিশিষ্ট। সোভিয়েট গবর্মেণ্ট সেখানে কী কী বিদ্যায়তন-স্থাপনের সংকল্প করেছে তারই একটা ফর্দ তুলে দিচ্ছি। Beginning with October 1st, 1930, the new budget year, a number of new scientific institutions and Institutes will be opened in Turcomenia. namely : 1. Turcomen Geological […]

