তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে।
আমি মানুষের ব্যাকরণ,
জীবনের পুষ্পিত বিজ্ঞা্
আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান_
আমাকে চিনতেই হবে,
তাকালেই চিনবে আমাকে।
আমাকে না চেনা মানে
মাটি আর মানুষের প্রেমের উপমা সেই
অনুপম যুদ্ধকে না চেনা।
আমাকে না চেনা মানে
সকালের শিশির না চেনা,
ঘাসফুল, রাজহাঁস, উদ্ভিদ না চেনা।
গাভিন ক্ষেতের ঘ্রাণ, জলের কসম, কাক,
পলিমাটি চেনা মানে আমাকেই চেনা।
আমাকে চেনো না?
আমি তোমাদের ডাক নাম, উজাড় যমুনা।
Related Articles
দুঃসময়
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা-আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক্-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা- তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা। এ নহে মুখর বনমর্মরগুঞ্জিত, এ যে অজাগর-গরজে সাগর ফুলিছে; এ নহে কুঞ্জ কুন্দকুসুমরঞ্জিত, ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথা […]
কাল রাতের বেলা গান এল মোর মনে
কাল রাতের বেলা গান এল মোর মনে, তখন তুমি ছিলে না মোর সনে।। যে কথাটি বলব তোমায় ব’লে কাটল জীবন নীরব চোখের জলে সেই কথাটি সুরের হোমানলে উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে- তখন তুমি ছিলে না মোর সনে।। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি তোমায় যাব বলে। ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ […]
যে টেলিফোন আসার কথা
যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি। যে টেলিফোন আসার কথা আসেনি। অপেক্ষমান বুকের ভিতর কাঁসরঘন্টা শাখেঁর উলু একশ বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দীঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার […]

