গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা,
যুদ্ধ ছাড়াই ধ্বংসাবশেষে বাস
তোমাকে দেখলে মনে হয় আজীবন বাস্তুহারা,
শূন্যতার ভিতরে হিংসতার সন্ত্রাস
প্রণয়বশে কিছুই দেবে না জন্মের দেশ,
কেটে যায় বেলা, সূর্যাস্তে আকাশকুসুমচয়ন
বহমান রক্ত যখন নিঃশেষ
ভস্মের ভিতরে মাতৃভূমি, পৈতৃক আঙন
জার্মানিপ্রবাসী
Related Articles
দৃশ্যপট
দৃশ্যপট চিরস্থির। তবু কেউ নড়ে ওঠে গাছে শিরায় সন্ধিতে তার দীর্ঘশ্বাস, বাতাসে লবণ রক্তের গতির মধ্যে যেন তার বার্তা লেগে আছে মজ্জায় কি গলে যাও হে অদৃশ্য, হলুদ দ্রবণ? বস্তুর আস্বাদ চোখ লোলজিহ্বা বিস্বাদে মিলন বিবর্ণ বাতাসে তাই লালা ঝরে অদ্ভুত ক্ষুধার এদিকে আয়ুতে বেঁধে কৃপণের কয়েকটি দিন_ অপব্যয়ে ভরে গিয়ে আজ বলি তোমার সুধার […]
সৃজনের শিহরণ
হাওয়ায় তুফান ছোটে থরথর কাঁপা ঠোঁটে যেন কার কথা আমারে পাঠাল বুঝি গূঢ় কোনো শব্দের বারতা তবু জেগে ওঠা এ বক্ষের বাসনা—চোখ তুলে চেয়ে থাকি। চোখ তুলে চেয়ে থাকি এ কোন নৈঃশব্দ্যের বেগ তুলেছে ঝড়ের দৃশ্য? তুলেছে প্রচণ্ড আবেগ আমার মুঠোর মধ্যে— খুলে দেখি আঁকিবুঁকি রেখার রচনা। কী কথা পাঠাল কেউ, চারিদিকে উড়ছে পাতারা— আমি […]
তাপমাত্রা
আমি তোমার বাসায় এক হাঁড়ি শীত পাঠিয়ে দেবো, তুমি শীতপিঠা ভেবে ঢাকনা খুলতেই শীতের কুন্ডুলী অজগরের মতো তোমার কামিজের তলা দিয়ে ঢুকে যাবে অন্ধকার শরীরে, যেখানে যেখানে উত্তাপ লুকিয়ে আছে ছড়ানো-ছিটানো খুচরা পয়সার মতো, সেগুলো গিলে খাবে গোগ্রাসে, ঠান্ডা কুয়াশায় ঢেকে যাবে তোমার মায়াবি স্তন, ফালি ফালি শীত শুয়ে পড়বে ঠোঁটের চাদরে ভুল করে তুমি […]

