দৃশ্যপট চিরস্থির। তবু কেউ নড়ে ওঠে গাছে
শিরায় সন্ধিতে তার দীর্ঘশ্বাস, বাতাসে লবণ
রক্তের গতির মধ্যে যেন তার বার্তা লেগে আছে
মজ্জায় কি গলে যাও হে অদৃশ্য, হলুদ দ্রবণ?
বস্তুর আস্বাদ চোখ লোলজিহ্বা বিস্বাদে মিলন
বিবর্ণ বাতাসে তাই লালা ঝরে অদ্ভুত ক্ষুধার
এদিকে আয়ুতে বেঁধে কৃপণের কয়েকটি দিন_
অপব্যয়ে ভরে গিয়ে আজ বলি তোমার সুধার
অদম্য স্পর্শের লোভ অন্তত কি থাকবে কোনোখানে,
যেখানে আত্মার পাখি একদিন থামাবে উড়াল?
তোমার ছায়ার নিচে অনিঃশেষ গন্ধের বাগানে
থাকবে একটি মেওয়া অপার্থিব, ভয়ানক লাল?
আমার অসুস্থ জিভ চেটে নিক তোমার পৃথিবী :
সমুদ্র পর্বত বৃক্ষ একসাথে খুলে দিলো _ নীবি।
Related Articles
শব্দ
ঝটিঙ্গা নামের এক দুর্দান্ত পাহাড়ী নদীর পাশে হারাঙ্গাজাও নামে একটা নম্র ছিমছাম স্টেশন পাথুরে প্ল্যাটফর্মে একজন রেলবাবু কাঁঠালের দর করছেন আমাদের কামরায় পর্যাপ্ত ভিড় ও হাতকড়া বাঁধা দু‘জন খুনী আসামী এবং উজ্জল স্কার্ট-পরা চারটি সুস্বাস্থ্যবতী অহঙ্কারী খাসিয়া তরুণী, কয়েকজন শিখ সৈনিক, মনুষ নামের অসংখ্য মানুষ আর দু’পাশে বিশাল বিশাল আদিম, পাহাড় ও চাপ চাপ বিশৃঙ্খল […]
গোধূলির গান
জানি না ক্লান্তির আর্তি ছাড়া অন্য কোনো ধ্বনি ছিল কি না সন্ধ্যার নদীর স্বরে কে যেন মন্ত্রের মতো উচ্চারণ করে কবেকার ভুলে যাওয়া নাম। দেবতার মতো তবু মন্ত্র ছড়ায় প্রাচীন দেবদারুগাছ! একবার ফিরে যাই, ফিরে আসি বধ্যভূমিতে আবার আমার বিপন্ন সংগীত মাড়িয়ে মাড়িয়ে হন্তারকেরা নিরাপদে হেঁটে যায়। এবং হঠাৎ একটি অচেনা পাখি দ্যুলোক-ভূলোকজুড়ে বারবার রটিয়ে […]
ফুল ফুটুক না ফুটুক
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত শান-বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে – মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে – যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে […]

