মানুষ পাখির কাছ থেকে গান নকল করলো
নদীর কাছ থেকে সুর,
লাল নীল সবুজ চিনলো সে রঙধনু দেখে
তার নিজের কিছুই নয়,
সবই পরের ধন,
এতো কিছু চিনলো সে, এতো কিছু শিখল
এতো বিদ্যা, এতো শিল্প
সে সবই চিনলো শুধু নিজেকে চিনলো না,
নিজের কাছে সে এক অচিন মানুষ।
মানুষ পাখির কাছ থেকে গান নকল করলো
নদীর কাছ থেকে সুর,
লাল নীল সবুজ চিনলো সে রঙধনু দেখে
তার নিজের কিছুই নয়,
সবই পরের ধন,
এতো কিছু চিনলো সে, এতো কিছু শিখল
এতো বিদ্যা, এতো শিল্প
সে সবই চিনলো শুধু নিজেকে চিনলো না,
নিজের কাছে সে এক অচিন মানুষ।
গোধূলি ছেড়ে গেছে রাতের কক্ষপথ সাঁঝের আস্তিনে ঝিরিঝিরি স্মৃতির আনাগোনা- শীত এলো বলে, রাজনৈতিক রদবদল ! চাদরে মুখ ঢেকেছে জোড়া শরীরের কাম, ডায়রির পাতায় পাতায় সাজানো গোলাপের পাপড়ি, নিমিষেই রঙ হারায়, ছন্দহীন সড়কে । কাব্যিক জলসায় প্রতিদিন ভুলো প্রেম-হুলো প্রেমিকের দল, চারিত্রিক সার্টিফিকেটে তামাশার মেল রাষ্ট্র বাঁচায়; বিক্রিত ইতিহাস বিকৃত ।। – জিহান […]
নৌকো থেকে বৈঠা পড়ে যায় জলের তলায় কালো ছাইরঙা জল একবার ঢেউ দিয়ে অন্ধকার এখন কোথায় আছে সেই বৈঠাখানি? দুটো কৌতুহলী মাছ, দু’ খন্ড পাথর, লক্কড়, সাইকেল ভাঙা গোল আংটির পাশে পাঁকে গাঁথা চারানা আট আনা। অন্ধকারে ওদের চোখ জ্বলে। এই জলে থেকে থেকে এখন ওরাও কোন প্রাণী। হারানো বৈঠার কাছে পৌঁছে দেখি, তার দুধারে […]
অবন্তিকা, হিপি বিদেশিনী, স্লিপিং ব্যাগেতে তোর চুপচাপ ঢুকে যেতে দিয়েছিলি শুনে আমি কবি, টাইম পত্রিকা ফোটো ছাপিয়েছে , বিটনিকরাও লিখেছে আমার কথা বড়ো করে তাদের কাগজে– হ্যাশ টেনে ভোম মেরে দু-ঠ্যাং ছড়িয়ে সে-প্রণয় গিঁথে আছে চেতনায় কবিতা ভাঙিয়ে তোর শ্বাস না-মাজা দাঁতের ভাপ সোনালি শুকনো চুল ধরে বুকে ময়লাটে তাপে মুখ গুঁজে কবিত্ব করেছি– বলেছিলি, […]
