উফ্। ২৫ ডিসেম্বর ২০১৪-এর পত্রিকাগুলো সামনে নিয়ে বসে আছি। সকালবেলা। শীতটা আরামপ্রদ, বাইরে রোদ্দুর, বারান্দায় চড়ুইপাখি কিচিরমিচির করছে। পত্রিকার ডান দিকের শিরোনাম—শুভ বড়দিন আজ। শান্তির বার্তা ও আশ্বাস নিয়ে আসা একটা দিন। কিন্তু পত্রিকাজুড়ে সব নেতিবাচক খবর। একজন সাংসদের রক্তাক্ত ছবি। ছাত্রলীগের একজন সুদর্শন ক্যাডার হাতে তুলে নিয়েছেন, না, কলম নয়, বই নয়, একটা ছোট্ট […]
অন্যান্য
মেয়েদের বেলায় শুধু শালীনতা অশালীনতার প্রশ্ন ওঠে কেন
কিছুদিন আগে পশ্চিমবঙ্গের সিপিআইএম (কমিউনিস্ট পার্টি অব ইণ্ডিয়া, মার্কসবাদ) বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা মেয়েদের সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছেন, শুনে সত্যি বলতে কী, আমি অবাক হইনি। অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে স্বভাবচরিত্রে সিপিআইএম খুব আলাদা নয়। সত্যিকার সমাজতান্ত্রিক ব্যবস্থায় নারীদের সম্পূর্ণ সমানাধিকার নিশ্চিত। এ সম্পর্কে প্রচুর সিপিআইএম নেতা-সমর্থকদের কোনও ধারণা নেই। রেজ্জাক মোল্লারও নেই […]
পঞ্চাশ
কাল একটা পত্রিকা থেকে একজন সাংবাদিক আমাকে ফোন করে পঞ্চাশ হওয়ার পর জীবন কেমন বোধ হচ্ছে জানতে চাইলেন। পঞ্চাশ নিয়েই একটা স্টোরি লিখছেন কাগজে। নিজেই বললেন, আগে বলা হত, চল্লিশে জীবন শুরু হয়, এখন বলা হয় পঞ্চাশে জীবন শুরু হয়। আপনিও নিশ্চয়ই তাই মনে করেন? আমি জানি ওপাশ থেকে হ্যাঁ উত্তরের আশা নিয়ে বসেছিলেন সাংবাদিক। […]
হারুকি মোরাকামি
হুমায়ূন আহমেদ ক্যানসারের চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পর ‘নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ’ শিরোনামে নিয়মিত কলাম লেখা শুরু করেন। এই লেখাটি তারই একটি। আজ সেটি ছাপা হচ্ছে কিন্তু হুমায়ূন আহমেদ দেখে যেতে পারলেন না । হারুকি মোরাকামি একজন জাপানি লেখক। ১৯৪৯ সালে জন্ম। বয়সে আমার এক বছরের ছোট। বাস করেন টোকিও শহরে। যেদিন তাঁর নতুন বই […]
লেখা শেখা
পেছনের দিকে তাকিয়ে এখন শিউরে উঠি, লেখার কৌশল কত কম জেনে-আরো ভালো, যদি বলি কিছুই না জেনে-একদা কলম হাতে নিয়েছিলাম। লেখা যেহেতু কোনো একটি ভাষায় লেখা এবং যেহেতু সেই ভাষা আমরা শিশুকাল থেকেই, জন্ম-বোবা না হলে অনবরত ব্যবহার করে থাকি, তাই আমাদের অন্তত প্রাথমিক পর্যায়ে একবারও মনে হয় না যে শিল্পের প্রয়োজনে ভাষা নামক এই […]
প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঃঅচেনা মানুষ হিসেবে এই চিঠি আপনাকে লিখছি না। আমাকে চেনেন আপনি। দেশে থাকাকালীন বেশ কয়েকবার দেখা হয়েছিল আপনার সঙ্গে। তখন, নব্বইয়ের শুরুর দিকে আপনাকে শুভাকাক্সক্ষী হিসেবেই আমি বিশ্বাস করতাম। কিন্তু আমার বিরুদ্ধে দেশজুড়ে মৌলবাদীদের মিছিল হওয়া, আমার মাথার দাম ঘোষণা হওয়া, লোকের ধর্মানুভূতিতে আঘাত করেছি এই অভিযোগে আমার বিরুদ্ধে খালেদার সরকারের […]
ধর্মান্তকরণ
ছল চাতুরি, জবরদস্তি, হুমকি ধামকি, খুন খারাবির মাধ্যমে দুনিয়াময় খ্রিস্টধর্ম আর ইসলাম ছড়িয়েছে। ও না হলে ও দুটো ধর্মের কোনওটিই মধ্যপ্রাচ্যের গ-ি ছেড়ে বেরোতে পারতো না। ধর্মান্তরণটা ইহুদি আর হিন্দু ধর্মে ওভাবে চলে না জানতাম। কিন্তু এখন দেখছি আগের সেই বাছবিচার উবে গেছে। কেউ চাইলে ইহুদি হতে পারছে। কেউ চাইলে হিন্দু। হরেকৃষ্ণ গোষ্ঠীর বিদেশিরা কপালে […]
এত ঘৃণা করে ওরা মেয়েদের !
মেয়েদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কালো পর্দায় ঢেকেও শান্তি হচ্ছে না সৌদি আরবের। এখন থেকে মেয়েদের চোখও, বিশেষ করে যে চোখগুলো সুন্দর, ঢেকে রাখতে হবে। চোখ ঢাকলে মেয়েরা দেখবে কী করে! তাদের দেখার দরকার নেই। মেয়েদের দেখাটা জরুরি নয়। তারা অন্ধ হয়ে যাক। তারা খানা খন্দে পড়ুক, মরুক। অনাত্মীয় পুরুষেরা যেন মেয়েদের অঙ্গপ্রত্যঙ্গ […]
নাবালিকা ধর্ষণ
তেরো বছর বয়স। মেয়ে ইস্কুল থেকে বাড়ি ফিরতে চাইছে না। কাঁদছে। কেন কাঁদছে? বাড়িতে দু’বছর হলো প্রতিদিন তাকে ধর্ষণ করছে তার বাবা, দাদা আর দুই কাকা। এ তো সবে সেদিন ঘটলো, কেরালায়। গতবছর ওই রাজ্যেই ধরা পড়েছিল এক লোক, যে তার ষোলো বছরের কন্যাকে নিজে তো ধর্ষণ করেইছে, একশ লোককে দিয়েও ধর্ষণ করিয়েছে। এমন কোনও […]
লতিফ সিদ্দিকী এবং মানুষের ধর্মানুভূতি
এ কেমন ব্যাপার, আমাদের ভদ্র হতে হবে, সুবোধ হতে হবে, পরিমিতিবোধ থাকতে হবে, যা কিছুই করি যুক্তি থাকতে হবে এবং তাদের, ধর্মে যাদের বিশ্বাস আছে,বোধ শোধ কিছু না থাকলেও চলবে, তাদের কাজে যুক্তির ‘য’-ও না থাকলে চলবে, তাদের উগ্র হলে ক্ষতি নেই, যে কারও মাথার দাম ঘোষণা করার অধিকার তাদের আছে, বর্বর এবং খুনী হওয়ার […]
