অনিকেত শব্দরা ঘোরে মুখে মুখে
এক কান থেকে আর এক কানে;
ঝাপটায় ডানা পরিযায়ী হংসযূথ
পড়ে মুখ থুবড়ে ফাঁদে আটকে;
অভিভাবকহীন শব্দের মঞ্জুরি
ঝরে টুপটাপ রাত-দিন সারাবেলা,
নির্জন অরণ্যে বাজে কুঠারের শব্দ
নিঃসঙ্গ আকাশে যায় উঠে যায় চৈত্রের হাওয়া
পাতারা ওড়ে ঘরময় আনাচে-কানাচে কাননে
আলো ছায়ায় নকশা ভাঙে সাদা কাগজে,
আত্মতুষ্ট কালো অক্ষরের চাতক হা-মুখে
মোড়ে মোড়ে এক, ঠ্যাং ঢালে অবিরল নির্ঝর।
Related Articles
নুড়িপাথর
পুরনো বছরের নুড়িপাথরগুলো, একবার আদ্যোপান্ত ঘেঁটে দেখলে কেমন হয়? পরক্ষণে উঠবে না তো আবার তুমুল শোরগোল ঘাঁটাঘাঁটি করে কীই-বা লাভ_ পরিত্যক্ত বর্জ্য নিয়ে কেউ কি আর মাথা ঘামায় তেমন শুধু ছোট রানীরই নয় ঘুঁটে কুড়োনিরও দেমাক ভারী! ওহে ভস্মলোচন চন্দ্রবদন, গুনতে হবে যে গাঁটের কড়ি তার বদলে কি কি চাও তাও জানি _না না দিব্যি […]
আলমারি
একটি চমৎকার কারুকাজময় আলমারি ঘরের ভেতর আছে চুপচাপ বহু বছরের প্রাচীনতা নিয়ে; আজকাল এ-রকম আলমারি বানানো হয় না আর চাহিদার অভাবে এবং আগেকার মতো কোনো কুশলী ছুতোর নেই, বলে কেউ কেউ আক্ষেপের স্বরে। সেই কবে মাতামহ আম্মাকে দিয়েছিলেন এই আলমারি ভালোবেসে দহেজ হিশেবে। এখন সে আমার কাছেই আছে। কাপড়-চোপড় কিংবা কাপ-ডিশ রাখি না কখনো এই […]
ভালোবাসা মানে বিচ্ছিন্নতা
অর্থহীন তোমার খেদ-উক্তি সব জ্বালিয়ে দিল আমার যা-কিছু বলার এবং লেখার উচ্চারণ এখন ছাই হয়ে বাতাসে ভাসে আর আমিও ভাসি শূন্যতার ভস্মিত অংশে হঠাৎ কখনো যদি বৃষ্টি নামে মাটিতে হয়তো পলি বাড়বে তোমার মনেও আবার নতুন অঙ্কুর সবুজ পাতারা দুলবে হয়তো স্মৃতি-উলকির বাতাস না-বলা কথা শুনতে চাইবে, না-লেখা কবিতার শব্দ একতরফা চাপিয়ে দেয়া অভিযোগের ঘানি […]

