পুরনো বছরের নুড়িপাথরগুলো, একবার
আদ্যোপান্ত ঘেঁটে দেখলে কেমন হয়?
পরক্ষণে উঠবে না তো আবার তুমুল শোরগোল
ঘাঁটাঘাঁটি করে কীই-বা লাভ_
পরিত্যক্ত বর্জ্য নিয়ে কেউ কি আর মাথা ঘামায় তেমন
শুধু ছোট রানীরই নয় ঘুঁটে কুড়োনিরও দেমাক ভারী!
ওহে ভস্মলোচন চন্দ্রবদন, গুনতে হবে যে গাঁটের কড়ি
তার বদলে কি কি চাও তাও জানি
_না না দিব্যি কেটে বলতে পারি…
_এই যে আঁটছি মুখে কুলুপ, আর হবে না কথার খেলাপ।
Related Articles
ধান
হলুদ শাড়ি আর পরো না, এবার মাঠে হলুদ ধান ফলেনি ঘরে তোমার হল্দে পর্দা! মিনতি করি খুলে রাখো এবার মাঠে হলুদ ধান ফলেনি। এপাড়া জুড়ে সানাই বাজে, ওপাড়া জুড়ে শামিয়ানা ব্যস্ত মানুষ, সুখী মানুষ, শঙ্খ আর উদ্ধ্বনি লাল চেলি সবই থাকুক, বন্ধ রাখো গায়ে-হলুদ এবার মাঠে হলুদ ধান ফলেনি আয় কাক আয় কাকের পাল আয়রে […]
ছিল সে-ও
ছিল সে-ও ধুলোর নিঃসঙ্গ পথে, ছিল কোলাহলে সমর্পিত চিরদিন। দিঘি তাকে চেয়েছিল বলে সোনার শরীর নিয়ে ব্যর্থ হল নারী। ডুবিয়ে পায়ের পাতা, সহচরী শাড়ি ডুবিয়ে নিঃসঙ্গ জলে নামল যখন- ঝাপসা চোখ, মেঘ হল মন। অত শান্ত জলের কুহকে তার সমাজ সংসার হবে লীন কেই তাকে বলেনি সেদিন। মাচায় অর্পিতা লতা জানে যার প্রীত পরিচয়, ভুলব […]
এবার তবে বিদায় দাও, যুদ্ধে যাব
যুদ্ধ যুদ্ধ ভাব এত যুদ্ধের মাঝে ভালবাসার সময় তো নেই, যদি বেঁচে থাকি যুদ্ধ শেষে অনেক ভালবাসা হবে এবার তবে বিদায় দাও, যুদ্ধে যাব ।। জনস্রোতের ডাক এসেছে দাবি সব ঘুম ভেঙেছে, এত দাবির মাঝে তোমার দাবি বাক্সে থাকুক যুদ্ধ শেষে ভালবাসা হবে এবার তবে বিদায় দাও, যুদ্ধে যাব ।। ঘরের কোণায় মুখ লুকিয়ে কাঁদছ […]

