স্নায়ুতন্ত্রে ইদানিং পুরাতনীর সুর বাজে
মনের চাতালে বালি কিচকিচ
জং খাওয়া কলমের নীপ বমি করে দুর্গন্ধযুক্ত বস্তাপচা ময়লা
চশমার কাঁচ ঘসে ঘসে, ঘসে ঘসে
পৃথিবী জুড়ে ব্লার এফেক্ট।
কাঞ্চা গুলি গলার নলি চেপে বসে থাকে।
শ্বেতপরি ঢেউ এর উদ্দাম ঝাপটা
পাগল বাতাসের ফার্নেস হল্কা
কোনো কিছুতেই হেলদোল নেই তার।
কালশিটে পরা সুখের অ্যালবাম মগজের দেরাজে বন্দী।
কেন মরচে পরে না???
রিমা কে শেষ দেখার স্মৃতিতে……
Related Articles
নীরা ও জীরো আওয়ার
এখন অসুখ নেই, এখন অসুখ থেকে সেরে উঠে পরবর্তী অসুখের জন্য বসে থাকা। এখন মাথার কাছে জানলা নেই, বুক ভরা দুই জানলা, শুধু শুকনো চোখ দেয়ালে বিশ্রাম করে, কপালে জলপট্টির মতো ঠাণ্ডা হাত দূরে সরে গেছে, আজ এই বিষম সকালবেলা আমার উত্থান নেই, আমি শুয়ে থাকি, সাড়ে দশটা বেজে যায়। প্রবন্ধ ও রম্যরচনা, অনুবাদ, পাঁচ […]
কথোপকথন-১৩
‘-তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে তোমার মধ্যেই জমিজমা ঘরবাড়ি, আপাতত একতলা হাসছো কেন? বলো হাসছো কেন? -একতলা আমার একবিন্দু পছন্দ নয়। সকাল সন্ধে চাঁদের সঙ্গে গপ্পো গুজব হবে তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি? -আচ্ছা তাই হবে। চাঁদের গা ছুঁয়ে বাড়ি, রহস্য উপন্যাসের মত ঘোরানো প্যাঁচানো সিঁড়ি…’
প্রেমেই বৃদ্ধি পরমায়ু
লোকে কয়— প্রেমেই নাকি বৃদ্ধি হয় পরমায়ু স্নায়ুর ভেতর খেলতে থাকে নানান তৃষ্ণা কেউবা শ্যামল কেউবা শাদা কেউবা কৃষ্ণা— তবু প্রেমের নাই বিতৃষ্ণা। বাছাই করতে পারলে তবে ধরতে যেন ইচ্ছে হবে, ছুঁয়ে দেখতে মনটা ব্যাকুল, পরাণ কাঁপে— হাঁটতে গেলে ইচ্ছে করে ছুঁয়ে দেখি, আরে আরে আমি তবে করছি একি! এ কভু নয় আমার লজ্জা-শরম ও […]

