পাতার পর পাতা উলটে যাই
হিজিবিজি কালো পিঁপড়ের জঙ্গল।
মস্তিষ্কের চারপাশে গভীর পরিখা,
অনধিকার প্রবেশ নিষেধ।
অথৈ জলে নাকানিচোবানি
হারিয়ে যাওয়া শব্দের সন্ধানে।
কাঁঠাল পাতার আঁঠার অন্বেষণ
জুড়ে নিতে চাই আধ পোড়া কবিতার ছাই।
করনসুধায় টালমাটাল ব্যাকরণ
অশিক্ষিতের কবিতা বিলাস এ ছেদবিন্দু।
Related Articles
ঝাউ গাছের পাতা, তোমার মিত্রা দিদি ভালতো শিলচরে ?
মিত্রা দিদি, তোমাকে নিয়ে কাব্য লেখেনি কোন পুরুষ কোন দিন। গলির মোড়ে বাজেনি সম্মিলিত শীৎকার, বখাটে ছেলেদের। তোমাকে দেখতে আসেনি পাত্রপক্ষ, এসেছিল শুধু মেপে নিতে, তোমার বুক, চুল, নিতম্ব যাবতীয় সব শারিরিক। কত বার গেছ তুমি কামরূপ-কামাক্ষা ? কত বার ছুঁয়েছ তুমি কাম পীঠে সিঁদুর ? কত বার পাল্টেছ জ্যোতিষি তুমি ? কত বার করিয়েছ […]
মাতাল ও মাছকন্যা
অনুবাদ:চয়ন খায়রুল হাবিব এক্কেবারে নেংটো মেয়েটি ঢোকবার সময় পানাশালাত বেশ ক’জন জোয়ান মর্দ বসে বসে পান করছিল। পান করতে করতে,ওরা মেয়েটির দিকে থু থু থু…করে থুতু ছিটাচ্ছিল। সবে সাগর থেকে উঠে আসা মেয়েটি এসবের কিছুই বুঝতে পারছিল না। মেয়েটি পথ হারানো মাছকন্যা । টিটকারি থু থুক্কার জ্বলজ্বলে মাংশ ছুয়ে পিছলে পিছলে খসে পড়ছিল। খিস্তি খেউড়ে […]

