চোখ ধাঁধিয়ে তিরতিরিয়ে কাঁপছে ভীষণ
রেলের পাটি।
দুই শালিকে ঠোঁট নাড়িয়ে চিল চীৎকার
ঝগড়াঝাঁটি।
লাল মোরামের ভ্রান্ত পথের ক্লান্ত পথিক
ছোটাছুটি।
শাল পিয়ালের গহন বনে মেঘ কালো মেয়ে
রূপরেখাটি।
তপ্ত দুপুর মাটির দাওয়ায় ভাত ঘুমের ওই
শীতলপাটি।
তন্দ্রা চোখে পেঁজা তুলোর স্বপ্ন ফেরী
কাটাকুটি।
Related Articles
রাখাল
লাল ও সবুজ আলোর মধ্যে অন্তকাল আমি ডাইনে তাকাই পিছনে ফিরে অন্ধকার গলিতে অনন্তকাল পিছনে নয়, ডাকদিকে নয়, সবুজ ও লাল- সুখের মতো ভূবিস্তৃত, ঊরুদ্বয়ে শোকের মতো, দৃষ্টি থেকে ঘুমের মতো পেরিয়ে যাই, কুসুম এবং ফলের কাছে বীজের মতো দীক্ষা নিতে, মৃত্যু থেকে সঙ্গোপনে শুন্য ঘরে, দ্রাক্ষাবনের ছঅই বাতাস, জ্ঞানী মাথার খুলী, নদীর ভাঙ্গা পাড়ের […]
ভাষা
ক খ গ বলছি মোরা বাংলা ভাষা এই ভাষাতে মোদের সবই চাওয়া এই ভষাতে মোদের সবই পাওয়া। গ ঘ ঙ এই ভাষাতে মোদের বেড়ে ওঠা এই ভষাতে মোদের মা বলে ডাকা এই ভষাতে মোদের সপন মনে গাথা। চ ছ জ এই ভষাতে হাসছি মোরা এই ভষাতে হাউ মাউ করে কাদা এই ভষাতে বাচার সপন দ্যাখা। […]
অন্তরঙ্গে সবুজ সংসার
এটম বোমার থেকে দু’বছর বড় এই-আমি ধ্বংস ও শান্তির মধ্যে মেরু-দূর প্রভেদ মানি না। ক্ষীয়মাণ মূল্যবোধ, সভ্যতার সমূহ সংকটে আমি কি উদ্বিগ্ন খুব?—উদ্বিগ্নতা আমাকে সাজে কি? রাষ্ট্র, রাষ্ট্রনীতি, নেতা, নানাবিধ আইন-কানুন নিয়ন্ত্রিত করে যাচ্ছে যথারীতি প্রকাশ্য জীবন ভিতর-মহল জেঁকে বসে আছে লাল বর্ণমালা। সদরে-অন্দরে—অনিবার্য সংঘর্ষের ফলে—গড়ে সবুজ সংসার।—স্বভাবত সদর-বিমুখ আমি ভিতর-সন্ধানী আলো ফেলি সান্ধ্য-শামুকের সুখে। […]

