যত আমার বয়স বাড়ছে
তত আমি পেনশনার হয়ে উঠছি
বয়স আমারে অনামা করে তুলেছে
নিজের কাছে এবং অন্যদের কাছে
(আমার এখন কোনো নাম নেই
সবার কাছে আমি প্রান্ত কা কিংবা দাদাভাই)
কে কি আমার সম্বন্ধে ভাবছে
আমার কোন ভ্রুক্ষেপ নেই,
আমার ঘরবাড়ি থেকেও নেই
যত শেষের দিনগুলো কাছে আসে
চিরন্তন অভাব আমাকে ঘিরে ধরে
কেন শেষদিন পর্যন্ত বাঁচব আমি জানি না,
মধ্যে মধ্যে নিজেকে হত্যা করার ইচ্ছা হয়
আমার গল্পের একটা শেষ আছে,
আমি নিজেকে হত্যা করি না এই ভেবে
আমার পালা কবুতরগুলি কে দেখবে।
Related Articles
রাশিয়ার চিঠি-১৩
সোভেয়েট রাশিয়ায় জনসাধারণকে শিক্ষা দেবার জন্যে কত বিবিধ রকমের উপায় অবলম্বন করা হয়েছে তার কিছু কিছু আভাস পূর্বের চিঠিপত্র থেকে পেয়ে থাকবে। আজ তোমাকে তারই মধ্যে একটা উদ্যোগের সংক্ষেপ বিবরণ লিখে পাঠাচ্ছি। কিছুদিন হল মস্কৌ শহরে সাধারণের জন্য একটি আরামবাগ খোলা হয়েছে। বুলেটিনে তার নাম দিয়েছে Moscow Park of Education and Recreation। তার মধ্যে প্রধান […]
আমাকে ভালোবাসার পর
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার, যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড। পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুটের […]
শব্দ
ঝটিঙ্গা নামের এক দুর্দান্ত পাহাড়ী নদীর পাশে হারাঙ্গাজাও নামে একটা নম্র ছিমছাম স্টেশন পাথুরে প্ল্যাটফর্মে একজন রেলবাবু কাঁঠালের দর করছেন আমাদের কামরায় পর্যাপ্ত ভিড় ও হাতকড়া বাঁধা দু‘জন খুনী আসামী এবং উজ্জল স্কার্ট-পরা চারটি সুস্বাস্থ্যবতী অহঙ্কারী খাসিয়া তরুণী, কয়েকজন শিখ সৈনিক, মনুষ নামের অসংখ্য মানুষ আর দু’পাশে বিশাল বিশাল আদিম, পাহাড় ও চাপ চাপ বিশৃঙ্খল […]

