আদি সত্যের পাশ দিয়ে একটি নদী বইছিল
আমি সামান্য মানুষ, নদীকে বললাম, থামো
আর দেখো, উতরোল জলস্রোতে
কাঁপতে কাঁপতে নিশ্চল সত্য
কত অনায়াসে ডুবে গেল।
নিমজ্জিত সত্যের ওপর এখন কালান্তক
ঢেউয়ের বুদবুদ। পাখি উড়ছে
কোয়াক কোয়াক করে ডাকছে।
একটি যাযাবর হাঁস। একটি মাঝি
পালের দড়িছড়া ঠিক করতে করতে
গাইল ‘মনমাঝি তোর বৈঠা নেরে
আমি আর বাইতে পারলাম না।’
দেখলাম
বানের জল এমন ঘোলা যে,
হারিয়ে যাওয়া নাকফুলের হদিস করতে
আজ আর কেউ নদীতে নামবে না।
Related Articles
বৈশাখ
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক_ হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ছায়ামূর্তি যত অনুচর দগ্ধতাম্র দিগন্তের কোন্ ছিদ্র হতে ছুটে আসে! কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে নিঃশব্দ প্রখর_ ছায়ামূর্তি তব অনুচর মত্তশ্রমে শ্বসিছে হুতাশ। রহি রহি দহি দহি […]
কাক
বুক থেকে সব স্মৃতি মুছে দিতে চেয়েছিলি, তাই না ? তবে এই নে, কলিজার সবটুকু বিশ্বাস ! ধুয়ে মুছে নিয়ে যা, তোর মুখ নিঃসৃত থুতু- ছেঁড়া লালা গ্রন্থির উপনিবেশ ! বেশ বেশ ! যে বিশ্বাসের স্থানে রেখেছিলাম তোকে সেখানে লিখে এসেছি, “এখানে আবর্জনা ফেলুন” ! তোর প্রাপ্যতায় জীবন সুন্দর হোক, হয়ে ওঠ কুচকুচে কাক […]
অন্য রকম একুশ
বৃষ্টি পড়ে আলতো করে, তোমার দিঘীর অতল জলে কাঁপন তোলে ! বৃষ্টি পড়ে… ঝরবে কখন অঝোর ধারায় ভিজবো তখন আপন হারায় ! বৃষ্টি পড়ে… সেই কামনায় চোখের তারায় হৃদয় নাচে, দেখছো না যে ! বৃষ্টি পড়ে… ———————— – নিলয় ২১ জুলাই ২০১৭ webpage: Niloy@Niloy.myskytofly

