বুক থেকে সব স্মৃতি মুছে দিতে চেয়েছিলি,
তাই না ?
তবে এই নে, কলিজার সবটুকু বিশ্বাস !
ধুয়ে মুছে নিয়ে যা,
তোর মুখ নিঃসৃত থুতু- ছেঁড়া লালা গ্রন্থির
উপনিবেশ ! বেশ বেশ !
যে বিশ্বাসের স্থানে রেখেছিলাম তোকে
সেখানে লিখে এসেছি,
“এখানে আবর্জনা ফেলুন” !
তোর প্রাপ্যতায় জীবন সুন্দর হোক,
হয়ে ওঠ কুচকুচে কাক ।
– জিহান আল হামাদী
৩১শে আগস্ট’২০১৩
Related Articles
বিজয়ের বিবরণ
একদা আমি ভাবতাম, মানুষ হলো গতি, বেগ ও আবেগের পুত্র। একদিন এই সূত্র নিয়ে চিন্তা করতে করতে দেখি আমার চিন্তাসূত্র ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে একটি রশ্মির ছটা। মানুষ আলোরই স্ফুলিঙ্গ বলে। আমি বিশ্বাস করে ভূপৃষ্ঠে পা রেখে হাঁটতে চেয়েছিলাম। হাঁটতে হাঁটতে দেখি আমি একদিন বিশ্বের সমস্ত নগরের ফুটপাথ বেয়ে চলে এসেছি আমার নিজেরই বাড়িতে। এই তো […]
হঠাৎ নীরার জন্য
বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন– বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে তোমাকে দেখছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছো? স্বপ্নের সমুদ্র সে কী ভয়ংকর, ঢেউহীন, শব্দহীন, যেন তিনদিন পরেই আত্মঘাতী হবে, […]
নির্ধুত
প্রতিদিন অন্তত একবার গুম করা হয় আততায়ী আঘাতের পচন ধরা ছুরি, ক্ষত-বিক্ষত করে নেয় নিহত শরীর; তবু কেউ কেউ জেগে ওঠে সব ভুলে, তবু বলে না, ভালোবাসি ।। তার চোখ ভেজা থাকে উৎকণ্ঠার শ্রাবণে কিছু কিছু ভুল, ক্ষণিকের আড়ালে; প্রতিদিন খুন হয়, গুম হয় ক্রন্দনের তীব্র হাহাকার বোঝাবে কাকে ? রক্তের প্রাচুর্যে যার […]

