রাজনীতিক রা স্বপ্ন দেখাতে ভালোবাসেন । নতুন স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ । স্বপ্ন দেখা ভাল , স্বপ্ন থাকা ভাল । না হয় জীবন অর্থহীন হয়ে যায় । ডিজিটাল বাংলাদেশ কেমন হবে জানি না , ভয় হয় ডিজিটাল বাংলাদেশে না ডিজিটাল সন্ত্রাস শুরু হয়। ব্যাপার টা পরিস্কার করি , তথ্য সংগ্রহ সংরক্ষন করার মত যোগ্যতা আমাদের আয়ত্তে আসলেও তথ্যের নিরাপত্তা দেওয়া যাবে কিনা সেটা এখনো অনিশ্চিত , গত মাসে প্রথম আলো তে একটা সংবাদ দেখেছিলাম কম্পিটার এ রক্ষিত বাংলাদেশ সরকারের অনেক তথ্য চীনা হ্যাকার দের হাতে চলে গেছে । এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোন মন্তব্য চোখে পড়েনি। তাই বলছিলাম যে জনগন এর যে তথ্য সংরক্ষন করা হবে তা হ্যাকার দের হাত ঘুরে চলে যাবে সন্ত্রাসীদের হাতে তারপর শুরু হবে ডিজিটাল সন্ত্রাস । তাই সর্বাগ্রে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মেশিনে পড়ারযোগ্য পাসপোর্ট আমাদের বাংলাদেশ পাসপোর্ট এ অনেক তথ্য আছে যার বেশীর ভাগ ই কোন কাজে আসে না । আমাদের পাসপোর্ট এ বাবার নাম , মায়ের নাম, …।। চুলের রঙ, চোখের রঙ,আরো অনেক ।চুলের রঙ নিয়ে বলি আমি যখন পাসপোর্ট করেছিলাম আমার চুলের রঙ ছিল কালো, এখন সাদা আর কালোর জটিল মিশ্রন , আর দশ বছর পর মাথায় চুল থাকবে কিনা জানি না , থাকলেও তার রঙ যে কালো থাকবে না সেটা নিশ্চিত ।কারণ আমাদের পাসপোর্টের মেয়াদ নবায়ন সহ ১০ বছর । সবচেয়ে দরকারি একটা তথ্য আমাদের পাসপোর্ট এ নাই সেটা হলো লিংগ । পাসপোর্টের কোথাও পাসপোর্টের বাহক পুরুষ কি মহিলা তা লিখা নেই । সত্যিই সেলুকাস !
ডিজিটাল বাংলাদেশ এবং বাংলাদেশ পাসপোর্ট
মিতা
কোথায় যে যাই,কী যে চাই কিছুই বুঝতে পারি না। কোনব্যাপারেই মনসংযোগ করতে পারি না।কী কোন কাজে,কী কোন যায়গাতে,কী কোন পুরুষ বা নারীতে আদৌ একনিষ্ট হতে পারি না। গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাইনি আসতে।তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব,যেতে চাই তা না জেনেই।
যেখানে আদর পাই, ভালোবাসা পাই, যত্ন পাই, যেখানে প্রাধান্য পাই; ঠিক সেখান থেকেই ভালোবাসার, সন্মানের, আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌঁড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই।
ফিরে যখন যাই সেই নিশ্চিত উষ্ণতার দিকে তখন পৌঁছে দেখি আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত।
দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে।সব পাই,আবার কিছুমাত্রও পাই না।
Related Articles
বর্তমান শাসন ব্যবস্থায় লেখক-শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের ভূমিকা
মানবদেহ বা যে কোনো জৈব দেহের মতো মানব সমাজও এক অখণ্ড সত্তা। মানবদেহে মস্তিষ্ক এক কম্পিউটার। যতদিন দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সতেজ ও কার্যকর থাকে, ততদিন মস্তিষ্ক কাজ করে। এটা সত্য এ কারণে যে, দেহের কোনো অংশই অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন নয়। সব অংশকে নিয়েই গঠিত দেহ এবং সব অংশের সজীবতা দেহের সজীবতার অপরিহার্য শর্ত। মানবদেহের […]
মানুষ ফিরবে আবার
কী দারুণ বেদনা আমাকে তড়িতাহতের মতো কাঁপালো তুমুল ক্ষরণের লাল স্রোত আজন্ম পুরোটা ভেতর উল্টে পাল্টে খেলো, নাকি অলক্ষ্যে এভাবেই এলোমেলো আমাকে পাল্টালো, নিপুণ নিষ্ঠায় বেদনার নাম করে বোন তার শুশ্রূষায় যেন আমাকেই সংগোপনে যোগ্য করে গেলো… জীবনের এই যে এত বিষয়-আসয়- আমি ছাড়া এর কিছুইতো আমার কাছে নাই। সবই দূরে, একমাত্র কষ্ট ছাড়া। কষ্টই […]


