রাজনীতিক রা স্বপ্ন দেখাতে ভালোবাসেন । নতুন স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ । স্বপ্ন দেখা ভাল , স্বপ্ন থাকা ভাল । না হয় জীবন অর্থহীন হয়ে যায় । ডিজিটাল বাংলাদেশ কেমন হবে জানি না , ভয় হয় ডিজিটাল বাংলাদেশে না ডিজিটাল সন্ত্রাস শুরু হয়। ব্যাপার টা পরিস্কার করি , তথ্য সংগ্রহ সংরক্ষন করার মত যোগ্যতা আমাদের আয়ত্তে আসলেও তথ্যের নিরাপত্তা দেওয়া যাবে কিনা সেটা এখনো অনিশ্চিত , গত মাসে প্রথম আলো তে একটা সংবাদ দেখেছিলাম কম্পিটার এ রক্ষিত বাংলাদেশ সরকারের অনেক তথ্য চীনা হ্যাকার দের হাতে চলে গেছে । এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোন মন্তব্য চোখে পড়েনি। তাই বলছিলাম যে জনগন এর যে তথ্য সংরক্ষন করা হবে তা হ্যাকার দের হাত ঘুরে চলে যাবে সন্ত্রাসীদের হাতে তারপর শুরু হবে ডিজিটাল সন্ত্রাস । তাই সর্বাগ্রে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মেশিনে পড়ারযোগ্য পাসপোর্ট আমাদের বাংলাদেশ পাসপোর্ট এ অনেক তথ্য আছে যার বেশীর ভাগ ই কোন কাজে আসে না । আমাদের পাসপোর্ট এ বাবার নাম , মায়ের নাম, …।। চুলের রঙ, চোখের রঙ,আরো অনেক ।চুলের রঙ নিয়ে বলি আমি যখন পাসপোর্ট করেছিলাম আমার চুলের রঙ ছিল কালো, এখন সাদা আর কালোর জটিল মিশ্রন , আর দশ বছর পর মাথায় চুল থাকবে কিনা জানি না , থাকলেও তার রঙ যে কালো থাকবে না সেটা নিশ্চিত ।কারণ আমাদের পাসপোর্টের মেয়াদ নবায়ন সহ ১০ বছর । সবচেয়ে দরকারি একটা তথ্য আমাদের পাসপোর্ট এ নাই সেটা হলো লিংগ । পাসপোর্টের কোথাও পাসপোর্টের বাহক পুরুষ কি মহিলা তা লিখা নেই । সত্যিই সেলুকাস !
Related Articles
সাহায্য
আপনার সমস্যায় আমাদের ক্ষুদ্রপ্রচেষ্টা । ১।পোষ্ট লিখতে প্রথমে নিবন্ধন করুন।নিবন্ধন করার সময় বাংলায় আপনার নাম লিখুন।লগ ইন করার পর আপনার নাম কিভাবে প্রদর্শিত হবে তা নির্বাচন করুন। আপনার নিজের সম্পর্কে কিছু লিখুন(যা আপনার প্রোফাইলে প্রদর্শিত হবে) ।আপনার ছবিও দিতে পারেন।নীতিমালা অনুযায়ী নিক হওয়া উচিৎ যথার্থ এবং শ্লীল। কোন প্রকার অশ্লীল নিক গ্রহন করা হবে না। […]
বসন্ত আসবে বলে
বাংলাদেশে দু-একটি মাস ছাড়া ঋতুবৈচিত্র্য তেমনভাবে ধরা পড়ে না। এর মধ্যে ফাল্গুন-চৈত্র মাসের ঈষৎ শীতমিশ্রিত বসন্তকাল ঋতুরাজ হিসেবে আমাদের শরীরে অনুভূত হয়। বসন্ত কিছু দিন এ দেশের প্রাণকে মাতিয়ে দিয়ে যায়। এটা ঠিক, শীতকালও নয় এবং খরতাপের গ্রীষ্মও নয়। সাধারণত এই মাসে শিল্পী, সাহিত্যিক, কবিরা নিজেকে উন্মোচন করেন। কবিতা-গানে দিগন্তে প্রাণের কলেবর এবং একই সঙ্গে […]
সমন্বয়বাদী নজরুল
নজরুলের সমন্বয়বাদী দর্শন নির্দেশ করে যে, তিনি অসাম্প্রদায়িকতার চেয়েও বেশি কিছু ভাবতেন। তিনি সাম্প্রদায়িকতার ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য তাঁর সাহিত্য ও গানকে ব্যবহার করেছিলেন। তাঁর কবিতা, গল্প-উপন্যাস, নাটক যেমন ‘গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ আদর্শেরই কল্পিত রূপ, তেমনি তাঁর প্রবন্ধ ও কথিকাগুলো এমন কথাই বারবার বলে গেছে। তাঁর […]


