‘একি, আপনি বাজারে? কবিশাহেব, আপনিও কি বাজার করেন?’
–হ্যাঁ, আমাকেও বাজার করতে হয়,
আমাকেও তেল-নুন-মাংসের হিশেব কষতে হয়–
আমি নই বায়ুভুক রবীন্দ্রনাথ।
কবিতাকেও হতে হয় পৌরুষেয়–
শুধু নারীলাবণিগ্রস্ত নয়।
বসন্তের সংঘর্ষে জ্বলে উঠতে হয় আগুনের মতো।
জীবনানন্দকেও একদিন খালি গায়ে দুই হাতে দুই ভরা পানির বালতি
বয়ে নিয়ে যেতে দেখেছিলেন
অনুজ কবি আলোক সরকার আর অন্ধকার রায় ।
Related Articles
এশিয়া
এখন অস্ফুট আলো । ফিকে ফিকে ছাড়া অন্ধকারে অরণ্য সমুদ্র হ্রদ, রাত্রির শিশির-শিক্ত মাঠ অস্থির আগ্রহে কাঁপে, আসে দিন, কঠিন কপাট ভেঙে পড়ে । দুর্বিনীত দুরন্ত আদেশ শুনে কারো দীর্ঘরাত্রি মরে যায়, ধসে পড়ে শীর্ণ রাজ্যপাট ; নির্ভয়ে জনতা হাঁটে আলোর বলিষ্ঠ অভিসারে । হে এশিয়া, রাত্রিশেষ, “ভস্ম অপমান শয্যা” ছাড়, উজ্জীবিত হও রূঢ় অসংকোচ […]
গাজা-প্যালেস্টাইন
খুব দুষ্টু দুটো বাচ্চা একজনের হাতে সুতোবাঁধা ঘুরপাক একজনের বেসুরো জলতরঙ্গ একটা ইয়োইয়ো, একটা ঝুমঝুমি টিভিতে ঐ দুটো বাচ্চাকে দেখাচ্ছিল খবরের চ্যানেল স্টার মুভিজ করে দিলে তুমি বাচ্চা দুটো তখন দুষ্টুমি করছিলোনা দুজনেই শুয়েছিল স্বপ্ন দেখছিল কিনা বলতে পারা যাবে না কারণ দুজনের মাথাই ছিল না
প্রিয়াংকা বড়ুয়া
প্রিয়াংকা বড়ুয়া তোর ঠোঁটের মিহিন আলো আমাকে দে না একটু ইলেকট্রিসিটি নেই বছর কয়েক হল আমার আঙুলে-হাতে তোর ওই হাসি থেকে একটু কি নিভা দিবি আমার শুকনো ঠোঁটে যখনি বলবি তুই কবিতার খাতা থেকে তুলে দিয়ে দেব তোকে আগুনও আছে নাকি তোর দেহে কোনো খাঁজে চাইতে বিব্রত লাগে জোনাকির সবুজাভ […]

