খুব দুষ্টু দুটো বাচ্চা
একজনের হাতে সুতোবাঁধা ঘুরপাক
একজনের বেসুরো জলতরঙ্গ
একটা ইয়োইয়ো, একটা ঝুমঝুমি
টিভিতে ঐ দুটো বাচ্চাকে
দেখাচ্ছিল খবরের চ্যানেল
স্টার মুভিজ করে দিলে তুমি
বাচ্চা দুটো তখন দুষ্টুমি করছিলোনা
দুজনেই শুয়েছিল
স্বপ্ন দেখছিল কিনা
বলতে পারা যাবে না
কারণ
দুজনের মাথাই ছিল না
Related Articles
মাচো পিচুর উচ্চতা থেকে
অনুবাদ:ইমন জুবায়ের আমার জন্মের সঙ্গে জেগে ওঠ ভাই আমার গভীর থেকে বাড়িয়ে দাও তোমার মলিন হাত । এইসব পাথরের দৃঢ় শাসন থেকে ফিরবে না তুমি। পাতালের সময় থেকে উঠবে না জেগে । ফিরে আসবে না তোমার খসখসে কন্ঠস্বর, কোটর থেকে তোমার বিস্ফারিত চোখ দুটি উঠে আসবে না। মৃত্তিকার গভীর থেকে এই আমাকে দ্যাখো, ফসলের মাঠের […]
এবারই প্রথম তুমি
ভুলে যাও তুমি পূর্বেও ছিলে মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি। এর আগে তুমি কোথাও ছিলে না ছিলে না আকাশে, নদী জলে ঘাসে ছিলে না পাথরে ঝর্ণার পাশে। এবারই প্রথম তুমি। এর আগে তুমি কিছুতে ছিলে না। ফুলেও ছিলে না, ফলেও ছিলে না নাকে মুখে চোখে চুলেও ছিলে না। এবারই প্রথম তুমি। এর […]
মাতৃভূমির জন্য
আমার বয়স তখন কতোই বা ! চার কিংবা পাঁচ। অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া- আকাশে মিলিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির শেষপ্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল, আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম, সবাই আতঙ্কে ‘রায়ট লাগছে, রায়ট […]
