শুধু তোমাকে সালাম– আর কাউক্কে তোয়াক্কা করি না,
আর-সব-পায়ে-দলা মুথাঘাস– শুধু তুমি ঘাসে রত্নফুল,
আর-সব নোংরা টাকা-পয়সার মতো : হাতে-হাতে ঘোরে-ফেরে–
শুধু তুমি অমল-ধবল তুমি,
তোমার আহারে শুধু ঘড়ি লাগে– আর-কিছুই রোচে না তোমার,
নামো ঝরনা ফাটিয়ে পাথর– সৃষ্টি তার মুখোশ ছিঁড়েছে,
বস্তুর বিরুদ্ধে শুধু অফুরান প্রজাপতি ওড়ে ।
Related Articles
হয়তো বা
কবি বেনজামিন রিয়াজী প্রীতিভাজনেষু আমাকে যেভাবে অপমান করা হয়েছিলো সে কথা এখনো ভুলি নাই। হেমায়েতপুর আশ্রমের ব্রহ্মানন্দ বাবু হাত দেখে বলেছিলো আগামীকাল, অথবা পরশু যে কোন একদিন চতুষ্পদ দিয়ে অপদস্থ করা হবে আপনাকে। জানতাম, তিনি একজন নামকরা গণক ঠাকুর। ঠাকুরের কথায় মন না দিয়ে চক্ষু মেলেছিলেম এক সুস্ত্রীর দিকে। দ্বিপদ যে কতোটা নিষ্ঠুর হতে পারে […]
জন্মবৃত্তান্ত
“ক্ষুধার্ত চাষীর ঘরে জন্ম নিলো আজ এক কবি” -মোরগের উচ্চারণে ভোরের আজান; “কে সে শিশু?”-“জানো না সে কেমন মানুষ? কবি সে- তোমার কথা সর্বদাই বলবে জনে-জনে” -ব’লে আড়মোড়া ভাঙে এক সুবেহ্ সাদেকের পাখি; “তোমাদের কথা, ৰুধা ও ব্যাধির কথা রাষ্ট্র ক’রে দেবে দেশে ও বিদেশে” -ব’লে হালের বলদ দু’টি নিশ্চিনত্মে জাবর কাটে বিষণড়ব গোয়ালে৷ “স্বাগতম” […]
কী যেন নেই, এলোমেলো সব…
জানো ? আজ রাতটা ভীষণ কাঙাল ভীষণ জেদি, সহস্র আক্ষেপ জমে আছে মখমলের আকাশে । কিসের যেন যন্ত্রণা তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত বোঝা যায় না, অগোছালো ভীষণ ! কী যেন নেই ! কী যেন নেই ! বুকের ভেতরে যে অন্ধ কুঠিরে সময়ের বসবাস সেটা আজ জীবন্ত শ্মশানের মত, শুধুই হাহাকার, বিলাপ, চিৎকারের কারুকার্য মাখা নকল সুখ […]

