‘একি, আপনি বাজারে? কবিশাহেব, আপনিও কি বাজার করেন?’
–হ্যাঁ, আমাকেও বাজার করতে হয়,
আমাকেও তেল-নুন-মাংসের হিশেব কষতে হয়–
আমি নই বায়ুভুক রবীন্দ্রনাথ।
কবিতাকেও হতে হয় পৌরুষেয়–
শুধু নারীলাবণিগ্রস্ত নয়।
বসন্তের সংঘর্ষে জ্বলে উঠতে হয় আগুনের মতো।
জীবনানন্দকেও একদিন খালি গায়ে দুই হাতে দুই ভরা পানির বালতি
বয়ে নিয়ে যেতে দেখেছিলেন
অনুজ কবি আলোক সরকার আর অন্ধকার রায় ।
Related Articles
সাবধান
আমি সেই মানুষ, আমাকে চেয়ে দ্যাখো আমি ফিরে এসেছি আমার কপালে রক্ত; বাষ্প-জমা গলায় বাস-ওল্টানো ভাঙা রাস্তা দিয়ে ফিরে এলাম- আমি মাছহীন ভাতের থালার সামনে বসেছি আমি দাঁড়িয়েছি চালের দোকানের লাইনে আমার চুলে ভেজাল তেলের গন্ধ আমার নিশ্বাস-। রাস্তায় একটা বাচ্চা ছেলে বমি করলো আমি ওর মৃত্যুর জন্য দায়ী- পিছনের দরজায় বস্তাভর্তি টাকা ঘুষ নিচ্ছিল […]
”তবুও বৃষ্টি আসুক” …..শফিকুল ইসলাম
‘তবুও বৃষ্টি আসুক’ কবি শফিকুল ইসলামের তৃতীয় কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। তার কবিতা আমি ইতিপূর্বে পড়েছি । ভাষা বর্ণনা প্রাঞ্জল এবং তীব্র নির্বাচনী। ‘তবুও বৃষ্টি আসুক’ গ্রন্থে মোট ৪১ টি কবিতা রচিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এ গ্রন্থ পাঠ করে পূর্বেই বলেছি, মন অনাবিল তৃপ্তিতে ভরে যায়। – ডঃ আশরাফ সিদ্দিকী, সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমী। […]
সোনার নূপুর বেজে যায়
এখন তো বৃষ্টিতে ভেজার বয়স আমার নেই সাহসও তো নেই— আষাঢ় মাসের এ-সময়ে অঝোর ধারায় শুনি সোনার নূপুর বেজে যায়, বাজে অনাদি ঘুঙুর; আনন্দে আপ্লুত গাছগাছালির পল্লব-পত্রালি আন্দোলিত হতে দেখি, যেন পুন কালিদাস-কাল সমাগত!—পত্রেপুষ্পে সুশোভিত প্রিয় বৃক্ষরাজি অপার আহ্লাদে ভিজছে… শুনি ফুল্ল আনন্দভৈরবী! বাঙ্গালার নরনারীগণ বুঝি সুখে নিদ্রা যায় উন্মুখর আনন্দ-বর্ষণে!—বর্ষা আজ সর্বব্যাপী মানুষে ও […]

