একবার তাকাবে না? নিজের মুখের দিকে চোখ ভরে?
মাঝে-মাঝে ফিরে দেখা ভালো নয়?
তুমি হাত ধুতে পারো এত গঙ্গাজল জানে কোন দেশ!
মাঝে-মাঝে ধুয়ে নেওয়া ভালো নয়?
তাই আমি আমার দক্ষিণ হাত
রেখেছি নিজের বুকে,
তুমি এসো, মাথা পাতো, যেন কত ঘর ঘুরে এলে
এখন লহরী নয়
যত চুপ তত দূর দুয়ারে দুয়ার খুলে যায়
দুয়ারে দুয়ার খুলে যায়
এই এক শুদ্ধতর
হাজারদুয়ারি ভালোবাসা।
Related Articles
তুমি চলে যাবে বলতেই
তুমি চলে যাবে বলতেই বুকের মধ্যে পাড় ভাঙার শব্দ শুনি- উঠে দাঁড়াতেই দুপুরের খুব গরম হাওয়া বয়, মার্সির কাঁচ ভাঙতে শুরু করে; দরোজা থেকে যখন এক পা বাড়াও আমি দুই চোখে কিছুই দেখি না- এর নাম তোমার বিদায়, আচ্ছা আসি, শুভরাত্রি, খোদাহাফেজ। তোমাকে আরেকটু বসতে বললেই তুমি যখন মাথা নেড়ে না, না বলো সঙ্গে সঙ্গে […]
দেখা হবে
ভ্রূ-পল্লবে ডাক দিলে, দেখা হবে চন্দনের বনে- সগন্ধের সঙ্গে পাবো, দ্বিপ্রহরে বিজন ছায়ায় আহা, কি শীতল স্পর্শ হৃদয়-ললাটে, আহা, চন্দন চন্দন দৃষ্টিতে কি শান্তি দিলে, চন্দন, চন্দন আমি বসে থাকবো দীর্ঘ নিরালায় প্রথম যৌবনে আমি অনেক ঘুরেছি অন্ধ, শিমূলে জরুলে লক্ষ লক্ষ মহাদ্রুম, শিরা-উপশিরা নিয়ে জীবনের কত বিজ্ঞাপন তবুও জীবন জ্বলে, সমস্ত অরণ্য-দেশ জ্বলে ওঠে […]
ধন্যবাদ মেঘমালা
কোন নক্ষত্র ভেজা রাতে, তোমার কাজল রাঙ্গা চোখ বেয়ে যেন আরো আধাঁর নামে। হঠাৎ ঘুম ভেঙ্গে যায় চেনা ঝি ঝির ডাকে, আধ-খোলা জানাল দিয়ে আসা জ্যোৎস্নার কয়েকবিন্দু আলোয়, আর কাঁচের চুড়ির রুনুঝুনু শব্দে। তুমি অর্ধ জাগ্রত, কিছুটা অপ্রস্তুত শাড়ি বাঁ পাশে সরে যাওয়া টিপ আর বুকের ভাঁজে তিল। হঠাৎ বৃষ্টি নামে, তোমার বৃষ্টির জলে ভেজা […]

