একবার তাকাবে না? নিজের মুখের দিকে চোখ ভরে?
মাঝে-মাঝে ফিরে দেখা ভালো নয়?
তুমি হাত ধুতে পারো এত গঙ্গাজল জানে কোন দেশ!
মাঝে-মাঝে ধুয়ে নেওয়া ভালো নয়?
তাই আমি আমার দক্ষিণ হাত
রেখেছি নিজের বুকে,
তুমি এসো, মাথা পাতো, যেন কত ঘর ঘুরে এলে
এখন লহরী নয়
যত চুপ তত দূর দুয়ারে দুয়ার খুলে যায়
দুয়ারে দুয়ার খুলে যায়
এই এক শুদ্ধতর
হাজারদুয়ারি ভালোবাসা।
Related Articles
আমি ভঙ্গুর হে
আমি যে-নাকি গাইডের কাছে ইতিহাস-শেখা ফোস্কা-পড়া পর্যটক ছায়ায় হেলান-দেয়া বাতিস্তম্ভের আদলে গিসলুম পিতৃত্ব ফলাবার ইসকুলে জানতুম যতই যাইহোক ল্যাজটাই কুকুরকে নাড়ায় রে আমি যে-নাকি প্ল্যাটফর্মে ভবিষ্যভিতু কনের টাকলামাথা দোজবর বস্তাপ্রতিম বানিয়ার বংশে এনেছিলুম হাইতোলা চিকেন-চাউনি কাদাক্যাঙাল ঠ্যাং থেকে ঝরাচ্ছিলুম ঘেসো ঝিঁঝির সাম্ভা নাচ আমি যে-নাকি ফানুসনাভি ব্যাঙ-থপথপে শুশুক-মাথা আমলা মাটিমাখা নতুন-আলুর চোখে-দেখা দুটাকা […]
কথা
আমি তোমাকে দেখি, তোমার সঙ্গে কথা বলা হয় না সকালের নরম হাওয়ার মধ্যে দেখি, শেষ বিকেলের চূর্ণ আলোর মধ্যে দেখি বৃষ্টির মধ্যে তুমি চৌরাস্তায় ট্যাক্সি খোঁজাখুঁজি করছিল নীরা আমি তখন চলন্ত ট্রামের জানলায় ফরাসি চলচ্চিত্র উৎসব থেকে তুমি বেরিয়ে এলে খুশির প্রতিমা হয়ে আমি তখন মুচির সামনে বসে ছেঁড়া চটি সেলাই করাচ্ছি মনুমেন্টের চূড়ায় উঠে […]
তুমি বলেছিলে
দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। পুড়ছে দোকান-পাট, কাঠ, লোহা-লক্কড়ের স্তূপ, মসজিদ এবং মন্দির। দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। বিষম পুড়ছে চতুর্দিকে ঘর-বাড়ি। পুড়ছে টিয়ের খাঁচা, রবীন্দ্র রচনাবলি, মিষ্টান্ন ভাণ্ডার, মানচিত্র, পুরনো দলিল। মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় ত্যাগী হয় মৌমাছির ঝাঁক, তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিগ্গি্বদিক। নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত […]

