আমাকে কি নিতে চাও? কত জরি ছড়াও সুন্দরী
দুই হাতে ঝরাও ঝালর
আমাকে কি নেবে তুমি? কখনো দেখিনি আগে চোখে
এত নিরুপম ভালোবাসা
তোমার মেদুর হাসি ধরেছি বিশ্বের পাশাপাশি
আণবী ছটায় জ্বলে ঠোঁট
আমাকে কি নিতে চাও? নেবে কোন শূন্য মাঠ থেকে?
হায় তুমি অন্নপূর্ণা আজ!
চাও শুধু সমর্পণ, একে একে সব নাও খুলে
মেদ মজ্জা হৃদয় মগজ
তারও পরে চাও আমি খোলাপথে হাঁটু ভেঙে বসে
হাতে নেব এনামেল বাটি
জড়াও রেশমদড়ি কত জরি ছড়াও সুন্দরী
দিনে দিনে চাও পদতলে
ভিখারি বানাও, কিন্তু মনে মনে জানোনি কখনো
তুমি তো তেমন গৌরী নও!
Related Articles
বোবা মেয়েটিকে
তোমার পৃথিবী নিঃশব্দচারী রাতের করতল দেখে, শব্দহীন একা তুমি। নিঃশব্দে ভেসে যাও আলোকিত স্বপ্নের বেহুলা ভেলায়। আর অন্ধকার তোমার শব্দহীনতায় হাসে, যেন কংস প্রতিবাদহীন পজার সম্মুখে, তুমি পার না থামাতে তার হাসি, পার না দিতে নিস্তব্ধতার বধির প্রান্তরে কোন অখিল সীমানা। তোমার নিস্তব্ধতা ক্রমশ বিস্তারিত হচ্ছে আলো থেকে অন্ধকারে অস্তিত্ব থেকে অস্তিত্ব ভাঙনের ঢলে, তুমি […]
কনসেন্ট্রেশন ক্যাম্প
তাঁর চোখ বাঁধা হলো। বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ। থ্যাতলানো ঠোঁটজোড়া লালা-রক্তে একাকার হলো, জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝওে পড়লো কংক্রিটে। মা….মাগো….চেঁচিয়ে উঠলো সে। পাঁচশো পঞ্চান্নো মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক। পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে। জ্বলন্ত সিগারেটের স্পর্শ আমারা কথা বলবো। লাঠিচার্জ আমাদের ফেরাতে […]
হঠাৎ নীরার জন্য
বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন– বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে তোমাকে দেখছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছো? স্বপ্নের সমুদ্র সে কী ভয়ংকর, ঢেউহীন, শব্দহীন, যেন তিনদিন পরেই আত্মঘাতী হবে, […]

