২৮. দুঃসময়ে আমার যৌবন
মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে
এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই,
উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ
শুধু যদি নারীকে সাজাই।
১৪.২.৭১
২৮. দুঃসময়ে আমার যৌবন
মানব জন্মের নামে হবে কলঙ্ক হবে
এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই,
উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ
শুধু যদি নারীকে সাজাই।
১৪.২.৭১
বৃক্ষের ভাগ্যকে ঈর্ষা করি। নিজের বেদনা থেকে নিজেই ফোটায় পুস্পদল। নিজের কস্তুরী গন্ধে নিজেই বিহ্বল। বিদীর্ণ বল্কলে বাজে বসন্তের বাঁশরী বারংবার আত্মজ কুসুমগুলি সহস্র চুম্বনচিহ্নে অলংকৃত করে ওষ্ঠতল। আমি একা ফুটিতে পারি না। আমি একা ফোটাতে পারি না। রক্তের বিষাদ থেকে একটি আরক্তিম কুসুমও। আমাকে বৃক্ষের ভাগ্য তুমি দিতে পারো। বহুজন্ম বসন্তের অম্লান মঞ্জুরী ফুটে […]
নীরার অসুখ হলে কলকাতার সবাই বড় দুঃখে থাকে সূর্য নিভে গেলে পর, নিয়নের বাতিগুলি হঠাৎ জ্বলার আগে জেনে নেয় নীরা আজ ভালো আছে? গীর্জার বয়স্ক ঘড়ি, দোকানের রক্তিম লাবণ্য–ওরা জানে নীরা আজ ভালো আছে! অফিস সিনেমা পার্কে লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে রটে যায় নীরার খবর বকুলমালার তীব্র গন্ধ এসে বলে দেয়, নীরা আজ খুশি […]
এই ধারা বর্ষণের সন্ধ্যাবেলায় ভাবনা একটি ভেজা পাতার মতো দুলতে লাগলো। কেন যেন মনে হলো এসো মৃত্যুর কথা ভাবি মাঠের ওপাশের কবরগুলো বৃষ্টির ধোয়ায় আবছা শান্ত হয়ে আছে। মনে হয় নিঃশ্বাস ফিরিয়ে দিলেও এদের কেউ পৃথিবীতে বাস করতে চায় না। কতো মৃত্যুর কথা মনে পড়তে লাগলো। পিতা-পিতামহের মৃত্যু অপরিচিতদের মৃত্যু পাখির নিঃসীম ওড়াওড়ির মতো সেই […]
