আধখানা মুখ বাইরে রেখো, আধখানা মুখ অন্ধকারে,
দূর থেকে যেন সবাই তোমায় দেখতে পারে।
ঘুম যদি পায় রাত্রিবেলা, শীতের জটিল অন্ধকারে,
জ্বেলে নিয়ো তাপ উড়কি পাতায়, শুকনো খড়ে।
দূর থেকে তাপ দেখতে পাব, আগুনের জ্বালা অন্ধকারে,
হঠাৎ পথে কী দস্যুতা রে!
কেড়ে নিয়ে যায় ঝরনার মতো ছুটে চলে যায় অন্ধকারে
নিয়ে যায় সব অস্থি-মজ্জা-মাংস কেড়ে।
এখন ওদের সঙ্গে যাব, ভীষণ তরল অন্ধকারে
অস্তিত্বের কিনারপাড়ে।
আধখানা মুখ বাইরে রেখো, আধখানা মুখ গোপন ঘরে
গলে পড়ে যায়, গলে পড়ে যায়, ঝরে পড়ে যায় অন্ধকারে।
Related Articles
শূন্যে শূন্যতা নেই
শূন্যতার সবটুকু দেখেছো ! সব অশোভনীয় শূন্যতা কিনে নিয়েছি, দিন-রাত খাইয়ে শূন্যতা পুষেছি । অনল যৌবনা চোখে যা শূন্যতা ভেবেছো যা কিছু ভেবেছ বেদনার খোরখাতা, একফালি চাঁদ শূন্য ছিল, শূন্যে আঁধার ছিল তাই আঁধারকেই শূন্যতা ভেবেছো । তোমার অতীত, বর্তমান, ভবিষ্যতের পথে যত শূন্যতা টিকিট কেটেছিল, পথ ভুলিয়ে নিয়ে এসেছি নিজ ঠিকানায় । […]
নন্দ'র মা
সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম পেরিয়ে পেরিয়ে উঁচু-নীচু ঢালু মাঠ শিশির ভেজানো কাঁটাতার, গাছপালা আলপথে নেমে আমরা যাচ্ছিলাম ধানখেত ভেঙে আমরা যাচ্ছিলাম ছোটবোন আর মা-বাবা, গ্রামের লোক তার পাশে আমি দুলালী না প্রিয়বালা? বাবা-মা’র ডাক বাড়িতে দুলালী বলে প্রিয়বালা নাম দিয়েছিল পাঠাশালা দু’তিন ক্লাসের লেখা-পড়া সবে শুরু গ্রামে কে বলল […]
আথেন্স থেকে কায়রো
বিমানের মধ্যে টাই খুলে ফেলে, সিট্ বেল্ট বরিয়ে উঠে দাঁড়ালুম চিৎকার করে বললুম কে কোথায় আছো? পেঁজা তুলোর মতন তুলতুলে মুখ দু’জন হাওয়া-সখী ছুটে এলো- তখন মাথার ওপর ও নিচে ভূমধ্য আকাশ এবং রূপালি সাগর মাঝখানে নীল মেঘ ও ফড়িং পিছনে সন্ধেবেলার ইওরোপ জ্বলছে দাউ দাউ আগুনে সামনে প্রাচ্যদেশ জুড়ে অন্ধকার আমি কর্কশভাবে বললুম, কোথায় […]

