ইলশেগুঁড়ি, ঝমঝমে বৃষ্টি
দিনমান অবিরাম।
শিক্ত বসনা যুবতী গাছেরা রশ্মির অপেক্ষায় নিরুপায়,
মাতাল বাতাস নাছোড়বান্দা।
মাঠ জুড়ে ভেজা সবুজের কার্পেট
দামাল জলের খেলাঘর।
পানারি ভাসানো ব্যস্ত নয়ানজুলিতে মাটির ছেলেদের কই উৎসব।
ধবল গাই তাড়িয়ে ঘর ফিরছে মুন্ডুরি।
টিনের ছাদে জলতরঙ্গ
উত্তাল সঙ্গীতে মাতোয়ারা পরিবেশ
শুধু আমার কিছু করার নেই।
ক্লান্ত কলমের স্ট্রাইক,
একঘেয়ে ফেসবুকও ভেঙচি কাটে।
Related Articles
এই রাতে
এই রাতে অন্য কিছু নয় বাতাসে শব্দ শোনো, শুধুমাত্র বাতাসের শব্দ_ এই দীর্ঘ দীর্ঘায়িত রাতে অন্যকিছু নয়; নয় কোনো নিদ্রা রোগী বৃদ্ধের কাশির শব্দ কিংবা নয় কোনো সৈনিকের ভারী বুট, ট্যাংকের ঘর্ঘর; নিদ্রা ভিভূতেরও চলাফেরা নয়_ শুধু বাতাসের শব্দ_ অন্যকিছু নয়; আমলকী পাতা ঝরার শব্দও নয়, আলস্য ওড়ার ঝোপ থেকে উঠে আসা অবাঞ্ছিত কান্না কোনো_ […]
নিশির ডাক
নিশির ডাক শুনে মাঝরাত্তিরে যারা ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, এখন আবার খুব শান্ত আর খুব সুন্দর এই সকালবেলায় একে-একে সেই ছেলেগুলো যে যার ঘরে ফিরে আসছে। ওদের ছেঁড়া জামাকাপড়, ওদের রক্তাক্ত হাত-পা, আর সেইসঙ্গে ওদের ভাষাহীন চাউনি দেখেই বোঝা যায় যে, যা পাবে বলে ওরা রাস্তায় গিয়ে নেমেছিল, তা ওরা পায়নি। মাথা নিচু করে ওরা […]
অচল প্রেমের পদ্য
অচল প্রেমের পদ্য – ০১ আছি। বড্ড জানান দিতে ইচ্ছে করে, – আছি, মনে ও মগজে গুন্ গুন্ করে প্রণয়ের মৌমাছি। অচল প্রেমের পদ্য – ০২ কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,- ‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’, যাবে? অচল প্রেমের পদ্য – ০৩ তোমার জন্য সকাল, দুপুর তোমার জন্য সন্ধ্যা […]

