এই রাতে
অন্য কিছু নয়
বাতাসে শব্দ শোনো,
শুধুমাত্র বাতাসের শব্দ_
এই দীর্ঘ দীর্ঘায়িত রাতে
অন্যকিছু নয়;
নয় কোনো নিদ্রা রোগী
বৃদ্ধের কাশির শব্দ
কিংবা নয় কোনো সৈনিকের
ভারী বুট, ট্যাংকের ঘর্ঘর;
নিদ্রা ভিভূতেরও চলাফেরা নয়_
শুধু বাতাসের শব্দ_ অন্যকিছু নয়;
আমলকী পাতা ঝরার শব্দও নয়,
আলস্য ওড়ার ঝোপ থেকে উঠে আসা
অবাঞ্ছিত কান্না কোনো_
এমন কি, নবজাতকের কান্না নয়;
শুধু বাতাসের শব্দ, শুধুই বাতাস
দীর্ঘশ্বাস নয়, আর কিছু নয়_
এই রাতে।
Related Articles
আমার কৈশোর
শিউলি ফুলের রাশি শিশিরের আঘাতও সয় না অন্তর আমার কৈশোরে তারা এ-রকমই ছিল এখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্য জানি না, তারা স্বভাব বদলেছে কিনা। আমার কৈশোরে শিউলির বোঁটার রং ছিল শুধু শিউলির বোঁটারই মতন কোনো কিছুর সঙ্গেই তার তুলনা চলতো না আমার কৈশোরে পথের ওপর ঝরে পড়ে থাকা শিশির মাখা শিউলির ওপর পা […]
রাশিয়ার চিঠি-৬
বর্লিন রাশিয়া ঘুরে এসে আজ আমেরিকার মুখে চলেছি, এমন সন্ধিক্ষণে তোমার চিঠি পেলুম। রাশিয়ায় গিয়েছিলুম ওদের শিক্ষাবিধি দেখবার জন্যে। দেখে খুবই বিস্মিত হয়েছি। আট বছরের মধ্যে শিক্ষার জোরে সমস্ত দেশের লোকেরা মনের চেহারা বদলে দিয়েছে। যারা মূক ছিল তারা ভাষা পেয়েছে, যারা মূঢ় ছিল তাদের চিত্তের আবরণ উদ্ঘাটিত, যারা অক্ষম ছিল তাদের আত্মশক্তি জাগরূক, যারা […]
তোমার পায়ের কাছে
তোমার পায়ের কাছে স্বপ্ন ছিল জলস্রোত ছিল,নক্ষত্র নিবিড় মৌন ছিল। আর গতি ছিল গতিহীনতার দিকে সময় মঞ্জরী। তোমায়ের পায়ের নীচে থেকে যেন সৃষ্টির সূচনা আমি হাত রেখেছিলাম সেখানে শান্তির নিটোল বৃন্ত মুখ রেখে আমি নক্ষত্রপুঞ্জের সুগন্ধি নিলাম,সখি। মন্দিরে বিগ্রহ যদি কথা বলে, যদি দৈববাণী হয় অথবা সঙ্গীত যদি রক্ত মাংসের দেহ পায় আমি বিস্মিত হবো […]

