আমি বড় হয়ে গেছি, আর কোনোদিন নোংরা হবো না৷
মা, আমার পিঠ থেকে ধুলো ঝেড়ে দাও,
আমি পরিচ্ছনড়ব হতে চাই গাত্রচর্মে৷
তেত্রিশ বছরের ধুলোয় লুটানো দেহখানি আজ
তুলে এনেছি তোমার কাছে৷
তুমি এর গালে চুমু খাও, এর বাহুতে চিমটি কাটো,
উষ্কখুষ্ক চুলের ভিতরে দ্রত বেগে আঙুল চালাতে গিয়ে
যদি ব্যথা দাও, দাও: আমি কিচ্ছুটি বলবো না৷
খাঁটি সরিষার দু’ফোটা ঝাঁঝালো তেল দিতে পারো নাকে৷
বাড়ির পেছনের পুকুরের জল, তা যত ঠান্ডাই হোক,
তুমি যদি চাও আমি সে জলেই দেবো তিন ডুব৷
তারপর সড়বান শেষ হলে বসবো মাঘের রোকণুরে পিঠ রেখে,
আমি জানি তুমি খুব খুশি হবে তাতে৷
বহু পুণ্যবলে আজ এই নগড়ব উদাসীন কবি,
হারানো ছেলেকে ফিরে পাওয়া: এই সূর্য ডুবে গেলে পর,
আমি তোর ধুলোমাখা পায়ে চুমু খাবো, মা৷
Related Articles
সোজা কথা
গুলি লেগে পড়ে গেল | তুলে ধরতে যাচ্ছে তার বউ | বন্দুক উঁচিয়ে ধরো | বলো— ‘না, তুলবি না—’ বলো— ‘যা সরে যা বলছি—’ তাও যদি না শোনে তাহলে স্বামীর সাহায্যকারী হাতদুটোয় সোজা গুলি করো |যে-নারী ধর্ষণ করতে বাধা দিচ্ছে তার যৌনাঙ্গে লাঠির মাথা সোজা ভরে দাও যন্ত্রণায় সে যখন দয়া চায়, গালাগালি করে তার […]
ঈশ্বর আর প্রেমিকের সংলাপ
– ‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’ বিনা চেষ্টায় মরে যাব একেবারে — ‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’ বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান — ‘সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’ পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি — ‘উড়বে?– আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা?’ পড়তে পড়তে ধরে নেব ওর শাখা — ‘যদি শাখা থেকে নীচে […]
মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল । কর্ণে দোলাব তৃতীয়া তিথির, চৈতী চাঁদের দুল । কন্ঠে তোমার পরাবো বালিকা, হংস-সারির দুলানো মালিকা । বিজলী জরীণ ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল । মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল । জ্যোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়, রামধনু হতে লাল […]

