হঠাত্ এ কোন গ্রামে এসে গেলে তুমি!
কোথাও সড়ক নেই, শুধু জলাভূমি
যেন কেউ কেঁদে কেঁদে ঝরিয়েছে জল-
জলে তার চোখের কাজল৷
অথবা সে আকাশের নীলে
ছায়া ফেলে জলসঙ্গী ঝিলে৷
চলা থামে- এখানেই থামা পথিকের
যে হোক সে হোক সে তো আমাদেরই-
সে তো আমাদের৷
Related Articles
পিকাসোর জন্য
এই এক ছবি দেখি, দিন রাত দুর্বোধ্য আয়নায় বিকেলের মতো এক ক্লান্ত নারী রহস্য ভিতরে ; কিংবা আমাদের মন আছে কিনা, অস্ফুট বার্তায় প্রশ্ন শুনি যেন ; কিংবা যতটুকু এ হৃদয়ে ধরে ততটুকু নিতে গিয়ে দেখি ছবি অগাধ গভীর কোথায় যে নিয়ে যায়? তারপর সকলি নিবিড় চেতনা চেতনা শুধু! এক ছবি বহু ছবি হয় তখন […]
একটি পতাকা পেলে
১৪. একটি পতাকা পেলে কথা ছিলো একটি পতাকা পেলে আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিলো একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’। কথা ছিলো একটি পতাকা পেলে পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে। কথা ছিলো একটি পতাকা পেলে […]
আমার ডুগডুগি
আমি মমতা থেকে তুলে এনেছিলাম পরিহাস আমি বিষাদ থেকে তুলে এনেছিলাম অশ্রু আমি ঘুম থেকে তুলে এনেছিলাম স্বপ্ন আমি স্মৃতি থেকে তুলে এনেছিলাম অভিমান আমি শব্দ থেকে তুলে এনেছিলাম কবিতা তুমি কোনোদিন কিছুই খেয়াল করোনি আমি বিষাদসিন্ধুর তীরে দাঁড়িয়ে ডুগডুগি বাজিয়েছিলাম তুমি সেই বাঁদরনাচের বাজনা শুনতে পাওনি। উত্তরের অনন্ত বাতাসে ঝরা পাতার মতো উড়ে উড়ে […]

