আতাচোরা পাখিরে
কোন তুলিতে আঁকি রে
হলুদ ?
বাঁশ বাগানে যইনে
ফুল তুলিতে পাইনে
কলুদ
হলুদ বনের কলুদ ফুল
বটের শিরা জবার মূল
পাইতে
দুধের পাহাড় কুলের বন
পেরিয়ে গিরি গোবর্ধন
নাইতে
ঝুমরি তিলাইয়ার কাছে
যে নদিটি থমকে আছে
তাইতে
আতাচোরা পাখিরে
কোন তুলিতে আঁকি রে
—হলুদ ?
Related Articles
স্মৃতি
থমথমে রাত, আমার পাশে বসল অতিথি- বললে, আমি অতীত ক্ষুধা-তোমার অতীত স্মৃতি! -যে দিনগুলো সাঙ্গ হল ঝড়বাদলের জলে, শুষে গেল মেরুর হিমে, মরুর অনলে, ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে; তারা কোথায়?-বন্দি স্মৃতিই কাঁদছে তোমার মনে! কাঁদছে তোমার মনের খাকে, চাপা ছাইয়ের তলে, কাঁদছে তোমার স্যাঁত্সেঁতে শ্বাস-ভিজা চোখের জলে, কাঁদছে তোমার মূক মমতার রিক্ত পাথার […]
যদি পুরনো জীবন ভেঙে গড়ি কাঁচা মাটির জীবন
ভালো হয় যদি পুরনো জীবন ভেঙে গড়ি কাঁচা মাটির জীবন নবায়ন প্রক্রিয়ার মধ্যে যেমন পুরনো নতুন হয় সেভাবে পুরনো ভেঙেই যদি করি নবজন্ম, নবীন সূচনা তা হলেই শুধু কিছুটা পূর্ণ হতে পারে এই ব্যর্থ আহরণ; আজ খুব ইচ্ছে করে নিজের মাটিতে নিজে গড়াগড়ি যাই বোকা এক বালকের মতো ঘুমিয়ে পড়ি একেবারে ভর সন্ধ্যাবেলা এই নিদ্রার […]
খেয়া-পারের তরণী
যাত্রীরা রাত্তিরে হ’তে এল খেয়া পার, বজ্রেরি তুর্য্যে এ গর্জ্জেছে কে আবার ? প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে ঝঞ্ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে! নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ! মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ! নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে! তমসাবৃতা ঘোরা “কিয়ামত” রাত্রি, খেয়া-পারে আশা নাই ডুবিল রে যাত্রী দমকি দমকি […]

