আতাচোরা পাখিরে
কোন তুলিতে আঁকি রে
হলুদ ?
বাঁশ বাগানে যইনে
ফুল তুলিতে পাইনে
কলুদ
হলুদ বনের কলুদ ফুল
বটের শিরা জবার মূল
পাইতে
দুধের পাহাড় কুলের বন
পেরিয়ে গিরি গোবর্ধন
নাইতে
ঝুমরি তিলাইয়ার কাছে
যে নদিটি থমকে আছে
তাইতে
আতাচোরা পাখিরে
কোন তুলিতে আঁকি রে
—হলুদ ?
Related Articles
আপন আলোয়
তিন শত পঁয়ষট্টি প্রদীপের নিচে ছিল খুব কিমাকার আঁধার— অনিবার্য আঁধারেরই প্রতিপত্তি ছিল পুরো পরিসরজুড়ে!—জ্যোৎস্নার স্নিগ্ধতা ছাড়া বাকি তিন ভাগ জলে বৈদেশে বিরানে অবসিত। —তবু কি সোয়াস্তি আছে? অস্বস্তিও সঙ্গে সঙ্গে গেছে! এমন সুন্দর পটে কল্পনায়ও আলোর অভাব থাকার কথা তো নয়—তবু ছিল, এ-ও বাস্তবতা; ‘মাৎস্যন্যায়’ কাকে বলে তুমি কি তা জানোনি অতীতে? বিস্মৃতিপ্রবণ যদি, […]
খেয়া-পারের তরণী
যাত্রীরা রাত্তিরে হ’তে এল খেয়া পার, বজ্রেরি তুর্য্যে এ গর্জ্জেছে কে আবার ? প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে ঝঞ্ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে! নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ! মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ! নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে! তমসাবৃতা ঘোরা “কিয়ামত” রাত্রি, খেয়া-পারে আশা নাই ডুবিল রে যাত্রী দমকি দমকি […]
ইসরাফিলের জ্বর হয়েছে
ইসরাফিলের জ্বর হয়েছে, জিবরাইলের কাশি মুনকার আর নাকির গেছে হুরের নিমন্ত্রণে আল্লাহতায়ালা তালি দিচ্ছেন, ফেরেশতারা নেই শিঙায় আবার জং ধরেছে, জং সারাবার মিস্ত্রি এসে নাটবল্টু খুলে উপুড় করে ঢেলে দিচ্ছে সয়াবিনের ড্রাম জাহান্নামের সাপ ওদিকে খিদের চোটে ঘুম। আল্লাহতায়ালা হাঁক দিচ্ছেন ফেরেশতারা নেই ফেরেশতারা যে যার মতো সাত আকাশে ঘোরে ইসরাফিলের জ্বর হয়েছে শিঙা ফুঁকবে […]

