-দেখ, অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মতো
আমরা কথা বলছি
অথচ কোন কথাই শেষ হলো না এখনও।
একটা লাল গোলাপের কান্নার গল্পো
শোনাবে বলেছিলে
কবে বলবে ?
-চলো উঠি । বড্ডো গরম এখানে ।
-দেখ,অনন্তকাল শুকনো বাশপাতার মতো
আমরা ঘুরছি
অথচ কেউ কাউকে ছুঁতে পারলুম না এখনো ।
একটা কালো হরিণকে কোজাগরী উপহার
দেওয়ার কথা ছিল
কবে দেবে ?
-চলো উঠি । বড্ড ঝড়-ঝাপটা এখানে ।
Related Articles
মকবুল সমুদ্রে যাবে
কায়েদি আজম যখন তেঁজগাও বিমান বন্দর থেকে হাজার হাজার মানুষের পাঁজর ভেদ করে বিকেলের হঠাৎ বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া তরুনগুলির তেরচ্ছা কুর্নিশ নিতে নিতে এগিয়ে যাচ্ছিলেন, মকবুল তখন নদীর ধারে পলির ভেতরে পা ডুবিয়ে, গর্তে লোহার শিক ঢুকিয়ে বড় বড় কাকড়া বের করে আনছিল। আইয়ুবের মার্কিন খাপ থেকে যেদিন ইয়াহিয়া খা মরচে ধরা তলোয়ার বকশিক […]
সত্যবদ্ধ অভিমান
এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি ? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু ? তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়– আমি ডান হাত তুলি, পুরুষ […]
চিনতে পারোনি?
যে-কোনো রাস্তায় যে-কোনো লোককে ডেকে বলো, তুমি আমার বাল্যকালের খেলার সঙ্গী, মনে পড়ে না? কেন তোমার ব্যস্ত ভঙ্গি? কেন আমায় এড়িয়ে যাবার চঞ্চলতা! আমার অনেক কথা ছিল, তোমার জামার বোতাম ঘিরে অনেক কথা এই মুখ, এই ভূরুর পাশে চোরা চাহনি, চিনতে পারেনি? যে-কোনো রাস্তায় যে-কোনো লোককে ডেকে বলো, আমি তোমার বল্যকালের খেলার সঙ্গী মনে পড়ে […]

