-দেখ, অনন্তকাল ঝিঁ ঝিঁ পোকার মতো
আমরা কথা বলছি
অথচ কোন কথাই শেষ হলো না এখনও।
একটা লাল গোলাপের কান্নার গল্পো
শোনাবে বলেছিলে
কবে বলবে ?
-চলো উঠি । বড্ডো গরম এখানে ।
-দেখ,অনন্তকাল শুকনো বাশপাতার মতো
আমরা ঘুরছি
অথচ কেউ কাউকে ছুঁতে পারলুম না এখনো ।
একটা কালো হরিণকে কোজাগরী উপহার
দেওয়ার কথা ছিল
কবে দেবে ?
-চলো উঠি । বড্ড ঝড়-ঝাপটা এখানে ।
Related Articles
ভ্রূণ
যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে সে ইচ্ছে করলেই একঝাঁক তুলতুলে শিশুকে কুয়োর কাছে ডেকে এনে আচমকা ধাক্কা দিতে পারে। যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে সে বাগানের সমস্ত গোলাপ গাছ উপড়ে ফেলতে পারে স্নানের পুকুরে নামাতে পারে অসংখ্য হাঙর। যে একটি ভ্রূণ নষ্ট করতে পারে বিশাল জনসভায় সে শখ করে ছেড়ে দিতে পারে একলক্ষ […]
নত হও, কুর্নিশ করো
হে কলম, উদ্ধত হ’য়ো না, নত হও, নত হতে শেখো, তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খ পেয়েছেন ভদ্রমহোদয়গণ, অতএব, নত হও, বিনীত ভঙিতে করজোড়ে ক্ষমা চাও, পায়ে পড়ো, বলো: কদ্যপি এমনটি হবে না, স্যার, বলো: মধ্যবিত্ত হে বাঙালী ভদ্রমহোদয়গণ, এবারকার মতো ক্ষমা করে দিন… বলো হে কলম, হে বলপেন, হে আমার বর্বর প্রকাশ-ভঙিমা- […]
রবীন্দ্র-তুরুপ
তোমাকে মাদুলি করে পরেছি গলায়, সকালে গিয়েছি আজ বকুলতলায়; শিথানে গীতবিতানের পাতা খুলে তোমাকে নকল করি চলায় বলায়। তুমিও তো শিষ্য ছিলে পোষ্য ঋষিদের; তারপর নিজেই নিজের তুমি আলখেল্লা-গুরু; লালকেল্লাবাসী তিরিশের তরুণেরা যদিও দেখিয়ে দিলো মেরিলিন উরু; স্বীকারে ও অস্বীকারে তোমাকে করতে চায় সকলেই শুরু। কী তোমার সরলতা কী তোমার দুর্বলতা এই নিয়ে চলছে বাহাস […]

