বিষয়টি আপাতত বিবেচনাধীন
জানাবো সময় হলে।
অপেক্ষায় থাকতে থাকতে
একুশ গিয়ে, তেইশ
পেরিয়ে, দিনগুলো যখন
চব্বিশের সীমান্ত হারিয়ে
পঁচিশের পথে,
তখনো হলো না জানা
বিবেচনাধীন
নথিটির ছাড়পত্র আদৌ পাওয়া
যাবে কি না।
নিশ্চুপ,
কিছু না জানিয়ে দেখিয়ে দিলেন পথ।
পথ যদি কিছু বলে,
নিশ্চয়ই আমাকে
জানাবে বাতাস।
Related Articles
সেই মানবীর কন্ঠ
প্রিয়তম পাতাগুলি ঝরে যাবে মনেও রাখবে না আমি কে ছিলাম, কী ছিলাম -কেন আমি সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী হয়েছি হিরণ দাহ, হয়েছি বিজন ব্যথা, হয়েছি আগুন ! আমি এ আঁধার স্পর্শ করে কেন তাকে বলেছি হৃদয়, তৃষ্ণায় তাড়িত তবু কেন তাকে বলেছি ভিক্ষুক আমি এ জলের পাত্রে জল চাই না, বিষ […]
প্রিয় নদী
নদীর ওপরে, নদীবক্ষে বেশ ক’টি সুখী দিন কেটেছিলো মৃদুমন্দ ঢেউয়ের দোলায়, নদীতীর প্রকৃতই সুখী গৃহকোণ ব’লে মনে হয়েছিলো; নদীর সময় কম থমকে দাঁড়াবার_ তবু নদী স্থির হ’য়ে কিছুটা থমকে সময় দিয়েছিলো, এতটা প্রশ্রয় আমি আশাও করিনি; আমার সৌভাগ্য এই স্বেচ্ছায় নদীই বক্ষে তার দিয়েছিলো ঠাই _ আতিথ্য, আদর, সুখ। নদী বলেছিলো : “ভুলে যেয়ো, আমার […]
ক্ষুধা ও শিল্প
একাকী তদন্ত সেরে ফিরে এলো আমার কুকুর; বললো_ প্রভু, মানুষ আসলে ফুল পছন্দ করে না; তার চেয়ে রুটি ও সবজির গন্ধ ওরা বেশি ভালোবাসে! তবু ‘গোলাপ’ ‘গোলাপ’; বলে কান্না করা ওদের স্বভাব_ একজন গোলাপ সুন্দরী এক ঘণ্টাব্যাপী শুধু এই কথা আমাকে বোঝালো!
